শিরোনাম
◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা  ◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড়

প্রকাশিত : ১১ মার্চ, ২০২৬, ০৭:৩৯ বিকাল
আপডেট : ১৩ মে, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রামু রাবার বাগান থেকে চালকের মরদেহ উদ্ধার

সরওয়ার আজম মানিক, কক্সবাজার : কক্সবাজারের রামুতে রাবার বাগানের জঙ্গল থেকে এক অটোরিকশা (টমটম) চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের একটি রাবার কারখানার পূর্বপাশে জঙ্গলের ভেতরের জিরি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন। 

নিহত শামসুল আলম (৫৩) কক্সবাজার শহরের পাহাড়তলী এলাকার বাসিন্দা এবং পেশায় টমটম চালক।

ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, “নিহতে পরিচয় শনাক্ত করা গেছে। তিনি পেশায় অটোরিকশা (টমটম) চালক। তার মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়