শিরোনাম
◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ১৩ মার্চ, ২০২৬, ১০:০৯ রাত
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুরাদনগরে শিক্ষকের মরদেহ উদ্ধার, রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশ

এন এ মুরাদ, মুরাদনগর : কুমিল্লার মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুরে ভাড়া বাসা থেকে এক কলেজ শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিক্ষক হলেন রামচন্দ্রপুর অধ্যাপক আবদুল মজিদ কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক সাইফুল ইসলাম (৩০)।

শুক্রবার জুমার নামাজের পর স্থানীয়দের খবরের ভিত্তিতে বাঙ্গরা বাজার থানা পুলিশ রামচন্দ্রপুর এলাকার একটি ভাড়া বাসার কক্ষের দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাইফুল ইসলাম ওই বাসায় একাই ভাড়া থাকতেন। তাঁর বাড়ি সাতক্ষীরা জেলায়।

প্রায় ৪ দিন তাঁর কোনো খোঁজ মিলেনি। ঘরের ভীতর থেকে পচা গন্ধ বের হলে বিষয়টি স্হানীয়দের সন্দেহ হয়। পরে স্থানীয়রা  পুলিশকে জানায়। পুলিশ এসে দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করে।

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।

বাঙ্গরা বাজার থানার ওসি আবদুল কাদের জানান, ঘটনাটি রহস্যজনক হওয়ায় সব দিক বিবেচনায় নিয়ে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়