শিরোনাম
◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ১৪ মার্চ, ২০২৬, ০৫:৫০ বিকাল
আপডেট : ০১ জুন, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লায় র‍্যাবের অভিযানে পিস্তল ও গাঁজা উদ্ধার

সোহাইবুল ইসলাম সোহাগ, কুমিল্লা : কুমিল্লায় পৃথক তিনটি অভিযানে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ৩৪ কেজি গাঁজা উদ্ধার করেছে র‍্যাব-১১। একই সঙ্গে এক বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

র‍্যাব-১১ জানায়, গত বৃহস্পতিবার রাতে র‍্যাব-১১ সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালায়।

এর মধ্যে কোতয়ালী মডেল থানার আমড়াতলী এলাকায় অভিযান চালিয়ে মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি মো. সাইফুর রহমান সৈকত (২৬) কে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার ছিদ্দিকুর রহমানের ছেলে।

এ ছাড়া সদর দক্ষিণ মডেল থানার ফুলতলি এলাকায় মাদকবিরোধী অভিযানে ৩৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা দুটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে বস্তা তল্লাশি করে গাঁজাগুলো উদ্ধার করা হয়।

পৃথক আরেকটি অভিযানে সদর দক্ষিণ উপজেলার মাটিয়ারা পূর্ব এলাকায় একটি ব্রিজের ওপর থেকে একটি বিদেশি পিস্তল ও দুটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা একটি ব্যাগ ফেলে পালিয়ে যায় বলে জানায় র‍্যাব। পরে ব্যাগটি তল্লাশি করে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

র‍্যাব-১১ এর উপপরিচালক মেজর সাদমান ইবনে আলম বলেন, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারিদের বিরুদ্ধে র‍্যাবের অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধার করা অস্ত্র ও মাদকদ্রব্যের ঘটনায় কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়