শিরোনাম
◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র ◈ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মিশরকে হারালো ব্রাজিল ◈ ডিজিটাল উদ্যোক্তাদের জন্য সুখবর: রেমিট্যান্স হিসেবে গণ্য হবে কনটেন্ট ক্রিয়েটরদের বৈদেশিক আয়, থাকছে না উৎসে কর ◈ ১৬০ অর্থনীতিবিদের জরিপ: স্পেনকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ফ্রান্স ◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান ◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে ◈ ফারাক্কায় আপত্তি নেই, তবে পদ্মা ব্যারেজে কেন ভারতের অস্বস্তি? ◈ সীমান্তে একের পর এক পুশইন চেষ্টা, কী বার্তা দিতে চাইছে ভারত? ◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি

প্রকাশিত : ১৭ মার্চ, ২০২৬, ০৫:২৯ বিকাল
আপডেট : ০১ জুন, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঈশ্বরদীতে ইফতার খেয়ে কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে একটি হস্তশিল্প কারখানায় ইফতার খেয়ে শতাধিক
শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। সোমবার সন্ধ্যায় দাশুড়িয়া ইউনিয়নের মনসিদপুর এলাকায় ‘বিডি ক্রিয়েশন’ নামের একটি পাপস তৈরির কারখানায় এ ঘটনা ঘটে। অসুস্থদের মধ্যে অধিকাংশই নারী আশঙ্কাজনক অবস্থায় অনেককে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও দাশুড়িয়ার বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের ধারণা, ইফতারের খাবারে বিষক্রিয়া থেকেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

শ্রমিক ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রমজান উপলক্ষে আজ সন্ধ্যায় প্রায় ৩৫০ জন শ্রমিকের জন্য ইফতারের আয়োজন করে কারখানা কর্তৃপক্ষ। মেন্যুতে ছিল ছোলা, মুড়ি, পেঁয়াজু, আলুর চপ ও খাবার স্যালাইন। ইফতার করার কিছুক্ষণের মধ্যেই শ্রমিকদের মধ্যে বমি, তীব্র পেটব্যথা ও ডায়রিয়ার উপসর্গ দেখা দেয়। অনেকে যন্ত্রণায় কারখানার মেঝেতেই লুটিয়ে পড়েন।

রাত ১০টা পর্যন্ত ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই অন্তত ৩০-৩৫ জন শ্রমিককে ভর্তি করা হয়েছে। কারখানার শ্রমিকরা অভিযোগ করেন, ইফতারের খাবার খাওয়ার পরপরই তাদের পেটে অসহনীয় জ্বালাপোড়া ও বমি শুরু হয়।

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলী এহসান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি ‘ফুড পয়জনিং’ বা খাদ্যে বিষক্রিয়ার ঘটনা। অসুস্থদের দ্রুত চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তারা শঙ্কামুক্ত হবেন বলে আশা করা যাচ্ছে।

খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অসুস্থদের দেখতে যান ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুজ্জামান। তিনি জানান, ঘটনাটি খতিয়ে দেখে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়