শিরোনাম
◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান ◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে ◈ ফারাক্কায় আপত্তি নেই, তবে পদ্মা ব্যারেজে কেন ভারতের অস্বস্তি? ◈ সীমান্তে একের পর এক পুশইন চেষ্টা, কী বার্তা দিতে চাইছে ভারত? ◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা

প্রকাশিত : ১৯ মার্চ, ২০২৬, ০২:১৯ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঘরে ঢুকে খুলনায় একই পরিবারের ৪ জনকে গুলি

খুলনার একটি আবাসিক এলাকায় ঘরে ঢুকে একই পরিবারের চার সদস্যকে গুলি করেছে দুর্বৃত্তরা।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে নগরীর লবণচরা থানার খাদিজাবাগ কৃষ্ণনগর ঠিকরাবাদ এলাকায় এই ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ চারজন হলেন, কাজী আনিসুর রহমান, তার স্ত্রী রঞ্জুয়ারা বেগম, ছেলে রাইসুল ইসলাম ও ছোট ছেলে রাশিদুলের স্ত্রী ফাহিমা। এদের মধ্যে রঞ্জুয়ারা ও ফাহিমার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকায় পাঠানো হয়েছে। বাকিরা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ জানিয়েছে, প্রায় তিন বছর আগে রাশিদুল একটি মাদক মামলায় কারাবন্দি হয়েছিলেন। সেখানে তার সঙ্গে একই ধরনের মামলায় কারাবন্দি ইমরান নামে এক ব্যক্তির পরিচয় হয়। পরবর্তীতে ইমরানের বাড়িতে রাশিদুল যাতায়াত শুরু করেন। আনুমানিক ছয়-সাত মাস আগে ইমরান আবারও এক মামলায় কারাগারে গেলে রাশিদুল ফাহিমাকে বিয়ে করেন। ধারণা করা হচ্ছে, এর জেরে এই হামলা হয়ে থাকতে পারে।

একই মত দিয়ে লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তুহিনুজ্জামান ডেইলি স্টারকে বলেন, ‘হামলায় পাঁচ-ছয়জন অংশ নিয়েছিল। তাদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।’

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়