শিরোনাম
◈ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মিশরকে হারালো ব্রাজিল ◈ ডিজিটাল উদ্যোক্তাদের জন্য সুখবর: রেমিট্যান্স হিসেবে গণ্য হবে কনটেন্ট ক্রিয়েটরদের বৈদেশিক আয়, থাকছে না উৎসে কর ◈ ১৬০ অর্থনীতিবিদের জরিপ: স্পেনকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ফ্রান্স ◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান ◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে ◈ ফারাক্কায় আপত্তি নেই, তবে পদ্মা ব্যারেজে কেন ভারতের অস্বস্তি? ◈ সীমান্তে একের পর এক পুশইন চেষ্টা, কী বার্তা দিতে চাইছে ভারত? ◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই!

প্রকাশিত : ২৪ মার্চ, ২০২৬, ০৭:০২ বিকাল
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জীবননগরে জ্বালানি তেলের হাহাকার ঘণ্টার পর ঘণ্টা লাইনে, ভোগান্তিতে নাকাল জনজীবন

জামাল হোসেন খোকন, জীবননগর (চুয়াডাঙ্গা) : দক্ষিণ-পশ্চিমাঞ্চলে জ্বালানি তেলের তীব্র সংকটের মধ্যে দিয়ে ঈদের ছুটি পার করছে সাধারণ মানুষ। 

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় এ সংকট আরও প্রকট আকার ধারণ করেছে। সরবরাহকারী প্রতিষ্ঠান পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল কোম্পানি ডিলারদের কাছে পর্যাপ্ত তেল সরবরাহ করতে না পারায় পরিস্থিতির অবনতি ঘটেছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলায় মোট ছয়টি পেট্রোল পাম্প থাকলেও কোথাও স্বাভাবিক সরবরাহ নেই। কোনো পাম্পে তেল এলেই শত শত মোটরসাইকেলের দীর্ঘ লাইনে সৃষ্টি হচ্ছে তীব্র ভিড়। এতে প্রাইভেটকার, মাইক্রোবাস ও অন্যান্য যানবাহনের চালকদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও অনেক সময় তেল ছাড়াই ফিরতে হচ্ছে।

অভিযোগ রয়েছে, ডিলাররা পর্যাপ্ত তেল পেলেও অনেক ক্ষেত্রে কৃত্রিম সংকট তৈরি করে ক্রেতাদের ভোগান্তিতে ফেলছেন। বিশেষ করে মোটরসাইকেলের সংখ্যা বেশি হওয়ায় পাম্পগুলোতে শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে।

এদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পাম্পে উপস্থিত থেকে মোটরসাইকেলের রেজিস্ট্রেশন ও চালকদের ড্রাইভিং লাইসেন্স যাচাই করে তেল নেওয়ার অনুমতি দিচ্ছেন। এতে কিছুটা শৃঙ্খলা ফিরলেও ভোগান্তি পুরোপুরি কমেনি।

স্থানীয় সচেতন মহলের ধারণা, এ ধরনের তদারকি কার্যক্রম নিয়মিত চালু থাকলে মোটরসাইকেলের অযথা ভিড় কমবে এবং সাধারণ মানুষের দুর্ভোগ অনেকটাই লাঘব হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়