শিরোনাম
◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান ◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে ◈ ফারাক্কায় আপত্তি নেই, তবে পদ্মা ব্যারেজে কেন ভারতের অস্বস্তি? ◈ সীমান্তে একের পর এক পুশইন চেষ্টা, কী বার্তা দিতে চাইছে ভারত? ◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা

প্রকাশিত : ২৫ মার্চ, ২০২৬, ১২:৫৫ দুপুর
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকা ইউনিভার্সিটিত্তুন মেট্রিক পাশ করছে এমপি মনিরুল, ভাইরাল এমপি মোবাশ্বের আলম বক্তব্য

কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মেট্রিক পাস বললেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া।

সোমবার লালমাই উপজেলার গৈয়ারভাঙ্গা হাইস্কুল মাঠে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এটি নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন নেটিজেনরা। এর আগেও এমন বিতর্কিত মন্তব্য করে আলোচনায় ছিলেন তিনি।

ভাইরাল হওয়া ভিডিওতে বলতে শোনা যায়, কুমিল্লা-৯ আসনের এমপি ছিলেন-আমাদের আপনাদের সকলের প্রিয় নেতা মনিরুল হক চৌধুরী। তো উনি, ঢাকা ইউনিভার্সিটিততু (থেকে) মেট্রিক পাস করছে। উনি এই এলাকা ছেড়ে কুমিল্লা-৬ নির্বাচনী এলাকায় চলে গেছে। আপনারা উনাকে পাঠিয়ে দিয়েছেন, না কি উনি আপনাদের ছেড়ে চলে গেছে? ওইদিন মসজিদে বলেছিলাম, বউয়ের লগে ছাড়াছাড়ি হয়ে গেলে ওই বউয়ের লগে (সঙ্গে) দেখা করা বিদাআত ছিল।

এখন, ছাড়ি দেইন্না ( তালাক হয়ে যাওয়া) বউ ইগা বলে বান্ধবী অয়, হে বান্ধবীর ঘরে ছুটকিয়াও (সন্তান) অয়। উনি চলে গেল ছয় নির্বাচনী এলাকায়। কত বড় নেতা, কত বড় ক্ষমতাপ্রাপ্ত! অন (এখন) ইয়ানে (এখানে) আই (এসে) সুড়সুড়ি সুড়সুড়ি দেয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়