শিরোনাম
◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র ◈ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মিশরকে হারালো ব্রাজিল

প্রকাশিত : ২৫ মার্চ, ২০২৬, ০৬:৫৯ বিকাল
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লক্ষ্মীপুরে হেলমেট-কাগজপত্রবিহীন মোটরসাইকেলে দেওয়া হচ্ছে না তেল : করা হচ্ছে আটক

জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরে তেলের জন্য পাম্পে জড়ো হয়ে হট্টগোলের চেষ্টা করা হয়েছে। এ কারণে পেট্রোল পাম্প গুলোতে তদারকি করছে পুলিশ। এ সময় হেলমেট- কাগজপত্রবিহীন মোটরসাইকেলে দেওয়া হচ্ছে না তেল। লাইসেন্সবিহীন মোটরসাইকেল জব্দ করা হচ্ছে।

বুধবার (২৫ মার্চ) দুপুরে লক্ষ্মীপুর শহরের উত্তর তেমুহনী এলাকায় মেসার্স মোজাম্মেল হক ফিলিং স্টেশনে এমন চিত্র দেখা যায়। সকাল থেকে পাম্প গুলোতে তেলের জন্য মোটরসাইকেল নিয়ে অপেক্ষা করছে চালকরা।

এতে অতিরিক্ত চাপের কারণে দীর্ঘ লাইন পড়ে থাকায় হট্টগোল শুরু হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে মোটরসাইকেলের কাগজপত্র যাচাই করে তেল দেওয়া শুরু করে। এ সময় মোটরসাইকেলের হেলমেট ও কাগজপত্র না থাকা গাড়ি গুলোতে তেল না দিয়ে আটক করা হয়।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, সুশৃঙ্খলভাবে তেল যেন ভোক্তারা নিতে পারে। সে জন্য আমরা কাজ করছি, তদারকি করছি। কোন বিশৃঙ্খলা সৃষ্টি করলে কাউকে ছাড় দেওয়া হবে না।

লক্ষ্মীপুর ট্রাফিক ইনচার্জ (টিআই) কামরুজ্জামান বলেন, পর্যন্ত তেল রয়েছে। আতঙ্কিত হয়ে অতিরিক্ত তেল না নেওয়ার অনুরোধ করছি। তেল আসতে যত সময়, এর মধ্যে সবাই তেল নিতে পারবেন। তবে হেলমেট লাইসেন্স বিহীন মোটরসাইকেল নিয়ে কেউ তেল নিতে আসবেন না। সেগুলোকে আমরা আটক করছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়