শিরোনাম
◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে ◈ ফারাক্কায় আপত্তি নেই, তবে পদ্মা ব্যারেজে কেন ভারতের অস্বস্তি? ◈ সীমান্তে একের পর এক পুশইন চেষ্টা, কী বার্তা দিতে চাইছে ভারত? ◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস

প্রকাশিত : ২৬ মার্চ, ২০২৬, ১২:৪৮ দুপুর
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গভীর রাতে থানায় ঢুকে পুলিশকে মারধরের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে

গাইবান্ধার পলাশবাড়ী থানায় ঢুকে ওসিসহ কয়েকজন পুলিশ সদস্যকে মারধরের অভিযোগ উঠেছে এক যুব জামায়াত নেতার বিরুদ্ধে। 

বুধবার (২৫ মার্চ) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে পলাশবাড়ী থানার ভেতরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। তবে জামায়াত নেতারা বলছেন, সিসিটিভি ফুটেজ দেখে দলীয় কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেওয়া হবে।

জানা গেছে, থানায় ঢুকে ওসিসহ কয়েকজন পুলিশ সদস্যকে মারধরের অভিযোগ উঠেছে পলাশবাড়ী যুব জামায়াতের বায়তুল মাল সম্পাদক মাহমুদুল হাসান পলাশের বিরুদ্ধে। এ ঘটনায় ওসি ও এক নারী কনস্টেবলসহ অন্তত ১০ জন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে।

থানায় কর্মরত এএসআই রুহুল আমিন জানান, হামলাকারীরা বেরিয়ে যাওয়ার সময় তাদের আটকাতে গেলে তিনিও হামলার শিকার হন। তিনি বলেন, মনে হচ্ছে এটি পরিকল্পিত। তা না হলে অল্প সময়ের মধ্যে এত লোকজন কীভাবে জড়ো হলো?

খবর পেয়ে জামায়াতের নেতাকর্মী ও স্থানীয় সংসদ সদস্য মাওলানা নজরুল ইসলাম লেবু থানায় যান। পলাশবাড়ী উপজেলা জামায়াতের আমির আবু বক্কর সিদ্দিক বলেন, অভিযুক্তদের এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। সিসিটিভি ফুটেজ দেখে দলীয় কেউ জড়িত থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় জড়িত সন্দেহে তৌহিদুল ইসলাম কানন নামে একজনকে আটক করেছে পুলিশ। ঘটনার সময় সিসিটিভি ক্যামেরায় ধারণ করা ভিডিও দেখতে চাইলে পুলিশ জানায়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে তা দেখানো হবে।

গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (সি-সার্কেল) রশিদুল বারী জানান, মাহমুদুল হাসান পলাশের নেতৃত্বে কয়েকজন যুবক রাত সাড়ে ৯টার দিকে পলাশবাড়ী থানায় প্রবেশ করেন। তারা থানার ওসি সারোয়ারে আলমকে একটি বিবাদমান দোকান তালাবদ্ধ করতে বলেন। তিনি রাজি না হলে পলাশ ও তার লোকজন পুলিশের ওপর চড়াও হন বলে অভিযোগ করেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়