শিরোনাম
◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২৬, ০৭:২৬ বিকাল
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গোয়ালঘরে পেট্রোল মজুতের দায়ে কুড়িগ্রামে জরিমানা

অনিরুদ্ধ রেজা, কুড়িগ্রামঃ কুড়িগ্রামের রৌমারী উপজেলায় এক ব্যবসায়ীর গোয়ালঘর থেকে ৩০ লিটার পেট্রোল উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় সংশ্লিষ্ট পরিবারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) বিকেলে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাফিউর রহমান। অভিযুক্ত ব্যবসায়ী আবু জাহান ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কয়েকদিন ধরে গোপনে আবু জাহানের গোয়ালঘরে ড্রামে পেট্রোল মজুত করে বেশি দামে বিক্রি করছিলেন তার ছেলে এরশাদুল হক। এমন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এ সময় গোয়ালঘর থেকে ড্রামে সংরক্ষিত ৩০ লিটার পেট্রোল ও তেল বিক্রির বিভিন্ন উপকরণ জব্দ করা হয়।

অবৈধভাবে পেট্রোল মজুত ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে পেট্রোলিয়াম আইন, ২০১৬ অনুযায়ী আদালত ১০ হাজার টাকা জরিমানা করেন। অভিযুক্ত এরশাদুল হকের।

ঘটনাস্থলে উপস্থিত না থাকায় তার ভাই হারুন অর রশিদ জরিমানার অর্থ পরিশোধ করেন।
তবে অভিযোগ অস্বীকার করে হারুন অর রশিদ বলেন, “মোটরসাইকেলের ব্যবহারের জন্য কিছু পেট্রোল ড্রামে রাখা ছিল। প্রতিবেশীদের কেউ শত্রুতা করে বিষয়টি প্রশাসনকে জানিয়েছে।”

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাফিউর রহমান বলেন, “বসতবাড়ির গোয়ালঘরে পেট্রোল মজুত করা আইনত দণ্ডনীয়। তাই জরিমানা করা হয়েছে এবং তেলের ড্রাম জব্দ করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের কাজ থেকে বিরত থাকতে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে।”

রৌমারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওছার আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পেট্রোল জব্দ ও জরিমানা আদায় করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়