শিরোনাম
◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা

প্রকাশিত : ২৯ মার্চ, ২০২৬, ০৭:৪৯ বিকাল
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধামরাইয়ে ১২ বোতল বিদেশি মদসহ মাদক কারবারি গ্রেপ্তার

আদনান হোসেন, ধামরাই (ঢাকা) প্রতিনিধি: ঢাকার ধামরাইয়ে ১২ বোতল বিদেশি মদসহ মো. ওয়ারিদ হোসেন (২০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)।

রবিবার (২৯ মার্চ) সকালে হোয়াটসঅ্যাপে পাঠানো এক বার্তায় এ তথ্য জানান ডিবি (উত্তর)–এর অফিসার ইনচার্জ (ওসি)মো. সাইদুল ইসলাম। এর আগে, শনিবার (২৮ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার কালামপুর এলা কায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ওয়ারিদ হোসেন টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ভাদরা এলাকার বাসিন্দা। তিনি ধামরাইয়ের কালামপুর মধ্যপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

ডিবি সূত্র জানায়, অভিযানের সময় তাঁর কাছ থেকে আনুমানিক ৬০ হাজার টাকা মূল্যের ১২ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

ওসি মো. সাইদুল ইসলাম বলেন, এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিকে রোববার আদালতে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়