শিরোনাম
◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা

প্রকাশিত : ২৯ মার্চ, ২০২৬, ০৯:১৯ রাত
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রংপুর বিভাগের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ অনির্দিষ্টকালে জন্য বন্ধ

রুকুনুজ্জামান পার্বতীপুর প্রতিনিধিঃ জ্বালানি তেল পরিবহনের কাজে নিয়োজিত ট্যাংকলরীর চালকসহ তিন শ্রমিককে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড ও জরিমানার প্রতিবাদে রংপুর বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছে। শ্রমিকদের মুক্তির দাবিতে এই কর্মসূচির ফলে রংপুর বিভাগের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ হয়ে গেছে।

রোববার (২৯ মার্চ) সকাল ৮টা থেকে পার্বতীপুর রেলহেড অয়েল ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ রেখে ট্যাংকলরী শ্রমিকরা কর্মবিরতি পালন করছেন। কর্মসূচির সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে দিনাজপুর জেলা পেট্রোল পাম্প মালিক সমিতি। এতে বিভাগজুড়ে জ্বালানি তেল সরবরাহ কার্যত স্থবির হয়ে পড়ে।

জানা গেছে, শনিবার (২৮ মার্চ) রাতে পার্বতীপুর রেলহেড অয়েল ডিপো থেকে জ্বালানি তেল নিয়ে নীলফামারীর উদ্দেশ্যে রওনা দেয় একটি তেলবাহী লরি। পথে নীলফামারী শহরের রেলগেট এলাকায় লরিটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে চালক শ্রী কৃষ্ণ ও সহকারী রিফাত কেবিন খুলে মেরামতের কাজ করছিলেন।

এ সময় নীলফামারীর এনডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়াজ ভূইয়া ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। লরির কেবিনে দুটি জারকিনে মোট ১৩ লিটার জ্বালানি তেল পাওয়ার অভিযোগে ট্যাংকলরীটি আটক করা হয়। পরে ম্যানেজার একরামুল হক, চালক শ্রী কৃষ্ণ ও সহকারী রিফাতকে ৬ মাসের কারাদণ্ড এবং মোট ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।

এ ঘটনার প্রতিবাদে রোববার সকাল থেকে শ্রমিকরা কর্মবিরতি শুরু করে এবং পার্বতীপুর রেলহেড অয়েল ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ করে দেয়। দুপুরে পার্বতীপুর বাস টার্মিনাল গোলচত্বরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন রংপুর বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সভাপতি আতাউর রহমান (আতু), সাধারণ সম্পাদক আতাউর রহমানসহ অন্যান্য শ্রমিক নেতা।

সভাপতি আতাউর রহমান (আতু) বলেন, জেলহাজতে পাঠানো শ্রমিকদের অবিলম্বে মুক্তি দিতে হবে এবং অভিযুক্ত এনডিসি নিয়াজ ভূইয়াকে ৪৮ ঘণ্টার মধ্যে রংপুর বিভাগের বাইরে বদলি করতে হবে। অন্যথায় বৃহত্তর কর্মসূচির মাধ্যমে সারাদেশে জ্বালানি সরবরাহ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়