শিরোনাম
◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২৬, ০১:০৬ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তেলের কৃত্রিম সংকটের অভিযোগ, ফিলিং স্টেশন মালিককে জেল-জরিমানা

ডিজেল, পেট্রল ও অকটেন ক্রয়, মজুত ও বিক্রির হিসাব দেখাতে না পারার অভিযোগে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার এক ফিলিং স্টেশনের মালিককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শাস্তি পাওয়া ব্যক্তির নাম মো. মিজানুর রহমান। তিনি উপজেলার কাজলী সিনেমা হল এলাকায় অবস্থিত নওরীন ফিলিং স্টেশনের মালিক। গতকাল সোমবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত সেখানে অভিযান চালায় উপজেলা প্রশাসন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর রাব্বি। তিনি বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ওই ফিলিং স্টেশনের মালিককে কারাদণ্ড এবং আর্থিক জরিমানা করা হয়েছে।

স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়, নওরীন ফিলিং স্টেশনে ৯ মার্চ থেকে পেট্রল, ডিজেল ও অকটেন বিক্রি করা হচ্ছিল। অভিযোগ রয়েছে, ওই ফিলিং স্টেশনের মালিক জ্বালানি তেল মজুত করে তেলের কৃত্রিম সংকট তৈরি করছেন। তেল ক্রয়-বিক্রয়ের হিসাবও রাখছেন না তিনি। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর রাব্বি সেখানে অভিযান চালান। জিজ্ঞাসাবাদে ওই ফিলিং স্টেশনের মালিক মিজানুর রহমান তার প্রতিষ্ঠানে জ্বালানি তেল ক্রয়, বিক্রি ও মজুতের তথ্য দেখাতে পারেননি। এই কারণে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মতলব দক্ষিণের উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম ইশমাম গণমাধ্যমকে বলেন, তার উপজেলায় জ্বালানি তেল মজুত করে যাতে কোনো ফিলিং স্টেশনের মালিক সংকট তৈরি করতে না পারেন এবং বেশি মূল্যে জ্বালানি তেল বিক্রি করতে না পারেন সে জন্য নজরদারি অব্যাহত থাকবে। উৎস: মানবজমিন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়