শিরোনাম
◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে?

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০২৬, ০৪:৩৭ দুপুর
আপডেট : ৩১ মে, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘টাকার বস্তা ভাসছে’ নদীতে, যা জানা গেল

টাকাভর্তি কয়েকটি বস্তা নদীতে ভাসতে থাকার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছবি নিয়ে সাধারণ মানুষের মনে কৌতূহলের সৃষ্টি হয়েছে। তারা বুঝতে পারছে না টাকাগুলো সত্য নাকি মিথ। 

ওই ছবিতে দেখা যায়, এক শ, পাঁচ শ এবং এক হাজার টাকার নোট ভর্তি ৭টি বস্তা কাদাযুক্ত পানিতে পড়ে আছে।

টাকার বস্তার পাশে পানিতে ভাসমান কিছু ময়লাও দেখা যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটি পেয়ে কাদের চৌধুরী নামের এক ব্যবসায়ী নিজের ফেসবুক ওয়ালে শেয়ার করেছেন। তিনি ক্যাপশনে লিখেছেন, চট্টগ্রামের পলাতক ব্যাংক লুটেরাদের রাজনৈতিক নেতাদের কয়েকজনের বাড়ি চট্টগ্রাম। তারা হয়তো টাকা লুকাতে না পেরে নদীতে ফেলে দিয়েছেন।

তিনি বলেন, এই বিশ্বাস থেকে আমি ছবিটি শেয়ার দিয়েছি। কর্ণফুলী নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, এটি এআই দিয়ে তৈরি করা ছবি। এটার কোনো ভিত্তি নেই।

এমন প্রতারণকে অপরাধ উল্লেখ করে এই পুলিশ কর্মকর্তা বলেন, ‘এটি একটি অপরাধ। সকাল থেকে আমাদের একটা সময় এই ভিত্তিহীন বিষয় নিয়ে ব্যয় করতে হয়েছে।’ উৎস: কালের কণ্ঠ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়