শিরোনাম
◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে?

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০২৬, ০৮:০৪ রাত
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঁশখালীতে গভীর রাতে দুর্বৃত্তের আগুনে গ্যারেজে পুড়ল অটোরিকশা

কল‌্যাণ বড়ুয়া, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নে গভীর রাতে এক অগ্নিকাণ্ডে গ্যারেজে রাখা একটি অটোরিকশা সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে শীলকূপ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মাইজপাড়া খতিমা পুকুর সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও ক্ষতিগ্রস্থ পারিবার সূত্রে জানা যায়, একই এলাকার মৃত গোলাম বাচুরের পুত্র ব্যবসায়ী মো. ওসমান সওদাগরের বাড়ির গ্যারেজে প্রতিদিনের মতো অটোরিকশা রাখা ছিল। রাত গভীর হলে হঠাৎ গ্যারেজে আগুনের লেলিহান শিখা দেখতে পান পরিবারের সদস্যরা। অল্প সময়ের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং গ্যারেজে থাকা অটোরিকশাটি সম্পূর্ণ পুড়ে যায়।

ক্ষতিগ্রস্তদের অভিযোগ, দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে অটোরিকশার টায়ারের মধ্যে তেল বা ডিজেল ছিটিয়ে আগুন ধরিয়ে দেয়। আগুন নিয়ন্ত্রণে আনতে স্থানীয়দের প্রায় এক ঘণ্টা সময় লাগে এবং রাত ৪টার দিকে আগুন সম্পূর্ণ নেভানো হয়।

এ ঘটনায় গ্যারেজে রাখা সিকান্দার নামে এক অসহায় ব্যক্তির অটোরিকশা সম্পূর্ণ পুড়ে যায়। এছাড়া গ্যারেজে থাকা বিভিন্ন সরঞ্জামও আগুনে ভস্মীভূত হয়েছে। এতে প্রায় ক‌য়েক লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে বলে তারা জানান।

ব্যবসায়ী মো. ওসমান সওদাগর দাবি করেন, এটি কোনো দুর্ঘটনা নয়; বরং শত্রুতার জেরে পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়