শিরোনাম
◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে?

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০২৬, ০৮:০৬ রাত
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে যমজ দুই শিশুর করুণ মৃত্যু

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের মধুখালী উপজেলায় ট্রেনে কাটা পড়ে যমজ তাইব (০৫) ও তাহমিদ (০৫) নামের  দুই শিশুর মৃত্যু হয়েছে। 

বুধবার (০১ এপ্রিল) দুপুর ২টার দিকে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের লক্ষণদিয়া রেলস্টেশনের অদূরে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাজবাড়ী থেকে ছেড়ে আসা ভাটিয়াপাড়াগামী একটি লোকাল ট্রেন দ্রুতগতিতে যাওয়ার সময় অসাবধানতাবশত রেললাইনে উঠে পড়লে যমজ দুই শিশু ট্রেনের নিচে পড়ে যায়। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই এলাকায় শোকের ছায়া নেমে আসে এবং স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির মো. তাইজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। তিনি বলেন, “প্রাথমিকভাবে জানতে পেরেছি, ট্রেনে কাটা পড়ে যমজ দুই শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি তদন্ত করে বিস্তারিত জানা যাবে।”

এদিকে, দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সহায়তা করেন। নিহত শিশুদের নাম তাৎক্ষণিকভাবে জানা গেলেও পরিচয় জানা যায়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়