শিরোনাম
◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে?

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০২৬, ০৭:২১ বিকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন 

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (০৩ এপ্রিল) সকালে জেলা শহরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে বর্ণাঢ্য আয়োজনে মেলার উদ্বোধন করেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।

মাসব্যাপী এ মেলা প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

মেলায় প্রায় ৪৫টি স্টল অংশগ্রহণ করছে, যেখানে বিভিন্ন শিল্পপণ্য ও বাণিজ্যিক সামগ্রী প্রদর্শন ও বিক্রি করা হবে।

দর্শনার্থীদের জন্য প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে ২০ টাকা। তবে সরকারি রাজেন্দ্র কলেজের শিক্ষার্থীরা বৈধ পরিচয়পত্র প্রদর্শনের মাধ্যমে বিনামূল্যে মেলায় প্রবেশ করতে পারবেন বলে আয়োজকরা জানিয়েছেন।

মেলার সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে রণো ইভেন্ট ম্যানেজমেন্ট। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর এম. এ. হালিম, মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক মিজানুর রহমান মিনান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শাহরিয়ার শিথিল এবং কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম।

এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ী প্রতিনিধি ও মেলা কমিটির সদস্যরা অনুষ্ঠানে অংশ নেন।

উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি চৌধুরী নায়াব ইউসুফ মেলার সার্বিক সফলতা কামনা করে বলেন, এ ধরনের শিল্প ও বাণিজ্য মেলা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এর মাধ্যমে নতুন উদ্যোক্তা তৈরি হয়, যা ভবিষ্যতে দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখবে। তিনি প্রতিবছর নিয়মিত এ মেলা আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি বিদ্যুতের সাশ্রয়ী ব্যবহারের ওপর গুরুত্বারোপ করে অপ্রয়োজনীয় আলোকসজ্জা পরিহারের আহ্বান জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়