শিরোনাম
◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০২৬, ০৮:১৩ রাত
আপডেট : ০৪ জুন, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‎হাতীবান্ধায় জমি নিয়ে বিরোধ, চাচার লাঠির আঘাতে ভাতিজার মৃত্যু, গ্রেপ্তার ১

‎জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : ‎লালমনিরহাটের হাতীবান্ধায় জমি ও বসতবাড়ি নিয়ে বিরোধের জেরে চাচাদের লাঠির আঘাতে আখতারুজ্জামান (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার (৩ এপ্রিল) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনায় পুলিশ আব্দুল মতিন নামে এক অভিযুক্ত চাচাকে গ্রেপ্তার করেছে। এর আগে বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে এই বিরোধের জেরে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে চাচারা লাঠিসোঁটা নিয়ে আখতারুজ্জামানের ওপর হামলা চালায়। তাদের উপর্যুপরি লাঠির আঘাতে আখতারুজ্জামান গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

‎নিহত আখতারুজ্জামান গ্রেফতারকৃত মতিনের আপন ভাতিজা।

​স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, হাতীবান্ধা উপজেলার পূর্ব ফকিরপাড়া এলাকায় রফিকুল ইসলামের পুত্র আখতারুজ্জামানের সাথে তার চাচা শাহিনুর, মতিন ও নুরুজ্জামানের দীর্ঘ দিন ধরে জমি ও বসতবাড়ি নিয়ে বিরোধ চলে আসছিল।

​আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে নিবিড় পর্যবেক্ষণে থাকাকালীন আজ শুক্রবার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ঘটনার খবর পেয়ে হাতীবান্ধা থানা পুলিশ দ্রুত এলাকায় অভিযান চালায়। এ সময় হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আব্দুল মতিন নামে এক চাচাকে গ্রেপ্তার করা হয়।

‎হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমজান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অজমি সংক্রান্ত বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। পুলিশ ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করেছে। এই ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং ঘটনার সাথে জড়িত বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়