শিরোনাম
◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে?

প্রকাশিত : ০৪ এপ্রিল, ২০২৬, ০৬:৩৫ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জীবননগরে ডিজেল সংকট, বোরো ধানের উৎপাদন নিয়ে শঙ্কায় কৃষক

জামাল হোসেন খোকন, জীবননগর (চুয়াডাঙ্গা): সারাদেশের মতো চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায়ও ডিজেলের তীব্র সংকট দেখা দিয়েছে। এতে চলতি বোরো মৌসুমে সেচ কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ফলে এবার বোরো ধানের উৎপাদন নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন স্থানীয় কৃষকেরা।

উপজেলার বিভিন্ন পেট্রোল পাম্পে সরেজমিনে গিয়ে দেখা গেছে, জ্বালানি তেলের জন্য দীর্ঘ লাইনে অপেক্ষা করছে বিভিন্ন যানবাহন ও কৃষকরা। অনেক কৃষক বোতল বা প্লাস্টিকের পাত্র হাতে নিয়ে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও প্রয়োজন অনুযায়ী ডিজেল পাচ্ছেন না। কেউ কেউ আবার খালি হাতেই ফিরে যাচ্ছেন।

উপজেলার ধানচাষি  মজিবর প্রধান জানান, তিনি ৫ বিঘা জমিতে বোরো ধান চাষ করেছেন। কিন্তু দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে মাত্র ৩ লিটার তেল পেয়েছেন। “এই তেলে সব জমিতে সেচ দেওয়া সম্ভব না। এখন ধানের গুরুত্বপূর্ণ সময়। আর এক মাস পর ধান কাটা শুরু হবে। তাপমাত্রাও অনেক বেড়েছে—এই সময়ে সেচ না দিতে পারলে ফলন কমে যাবে,” বলেন তিনি।

আরেক কৃষক  লাভলু মিয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, “তিন ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও বোতলে তেল দেয়নি। পরে বাধ্য হয়ে শ্যালো ইঞ্জিন নিয়ে এসে আবার লাইনে দাঁড়াতে হয়েছে। এভাবে চলতে থাকলে জমি শুকিয়ে যাবে, ফলনও কম হবে।”

 সবুজ হোসেন নামে এক কৃষক বলেন, “এখন তীব্র গরমে প্রতিদিন সেচ দেওয়া জরুরি। কিন্তু পাম্পে ৩-৪ দিন পরপর তেল পাওয়া যাচ্ছে। আবার অনেক জায়গায় বোতলে তেল দেওয়া হচ্ছে না। ফুয়েল কার্ড থাকলে আগে তেল দেওয়া হচ্ছে—সাধারণ কৃষকরা বঞ্চিত হচ্ছেন।”

এ বিষয়ে জীবননগর উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলমগীর হোসেন বলেন, “এবার উপজেলায় ৭ হাজার ২৬২ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। এক মাস পর থেকে ধান কাটা শুরু হবে। অধিকাংশ জমি ডিজেলচালিত সেচের আওতায় থাকায় সাময়িক কিছু সমস্যা হচ্ছে। 

তবে এতে উৎপাদনে বড় ধরনের প্রভাব পড়বে না বলে আশা করছি। কৃষকদের যেন ভোগান্তি ছাড়া ডিজেল পাওয়া যায়, সে বিষয়ে কাজ করা হচ্ছে।”

ডিজেল সংকট দ্রুত সমাধান না হলে বোরো মৌসুমে উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়