শিরোনাম
◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক

প্রকাশিত : ০৪ এপ্রিল, ২০২৬, ০৭:০০ বিকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কক্সবাজার সদরের খরুলিয়ায় পিকআপের মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেল আরোহী দুই বন্ধু নিহত এবং একজন আহত হয়েছে

সরওয়ার আজম মানিক, কক্সবাজার : কক্সবাজার সদরের খরুলিয়ায় পিকআপের মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেল আরোহী দুই বন্ধু নিহত এবং একজন আহত হয়েছে।

শনিবার দুপুর দেড়টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের খরুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান, রামু হাইওয়ে ক্রসিং থানার ইনচার্জ পরিদর্শক মো. নাছির উদ্দিন।

নিহতরা হল, মো. সানি (১৮) ও মো. আরাফাত (২১)। এদের মধ্যে সানি কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়নের মুক্তারকুল এলাকার এবং আরাফাত একই ইউনিয়নের দরগা এলাকার বাসিন্দা।

ঘটনায় আহত মো. রিসান (১৯) একই ইউনিয়নের মুক্তারকুল এলাকার বাসিন্দা। হতাহতরা তিনজনই বন্ধু এবং দুর্ঘটনা কবলিত মোটর সাইকেল আরোহী ছিল।

স্থানীয়দের বরাতে নাছির উদ্দিন বলেন, দুপুরে ঝিলংজা ইউনিয়নের দরগা এলাকা থেকে তিন বন্ধু মিলে মোটর সাইকেল যোগে বাংলাবাজার স্টেশন যাচ্ছিল। পথিমধ্যে খরুলিয়া উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় পৌঁছলে কক্সবাজারমুখি মোটর সাইকেলের সাথে বিপরীত দিক থেকে আসা পিকআপের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মোটর সাইকেলটি দুমড়ে মুচড়ে গেলে ৩ জনই আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে নিয়ে কর্তব্যরত চিকিৎসক ২ জনকে মৃত ঘোষণা করেন। আহত যুবকের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

ঘটনার পরপরই দ্রুত চালিয়ে দুর্ঘটনা কবলিত পিকআপ চালক পালিয়ে গেলেও মোটর সাইকেল পুলিশ জব্দ করেছে বলে জানান, হাইওয়ে পুলিশের এ পরিদর্শক।

নাছির উদ্দিন জানান, নিহতদের লাশ কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়