শিরোনাম
◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে?

প্রকাশিত : ০৫ এপ্রিল, ২০২৬, ০১:১৯ দুপুর
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইউএনও ফুয়েল কার্ড চাওয়ায় আধা কিলোমিটার মোটরসাইকেলের লাইন মুহূর্তেই ফাঁকা!

পঞ্চগড়ের বোদায় একটি পেট্রোল পাম্পে তেল নিতে আসা দীর্ঘ মোটরসাইকেলের লাইনে উপজেলা প্রশাসন ফুয়েল কার্ড যাচাই শুরু করলে মুহূর্তেই প্রায় আধা কিলোমিটার দীর্ঘ লাইন ফাঁকা হয়ে যায়। শনিবার (৪ এপ্রিল) সকাল ৮টায় সুবহানাকা ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

জানা যায়, পূর্ব ঘোষণা অনুযায়ী ফুয়েল কার্ড ছাড়া তেল দেওয়া হবে না—এ নির্দেশনা বাস্তবায়নে বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রবিউল ইসলাম সকালে সুবহানাকা ফিলিং স্টেশনে উপস্থিত হন। এ সময় পেট্রোল পাম্পে প্রায় আধা কিলোমিটার দীর্ঘ মোটরসাইকেলের লাইন ছিল। কিন্তু ফুয়েল কার্ড যাচাই শুরু হতেই মুহূর্তের মধ্যে লাইনটি ফাঁকা হয়ে যায়।

মাড়েয়া এলাকার ৬৫ বছর বয়সী মিজানুর রহমান বলেন, পাম্পে তেল নেওয়া যুদ্ধের মতো কঠিন হয়ে পড়েছিল। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও লাইসেন্সবিহীন যানবাহন নিয়ম না মেনে আগে তেল নিয়ে চলে যেত। প্রশাসনের তদারকির ফলে আজ ভিড় ছাড়াই তেল নিতে পেরে তিনি সন্তুষ্টি প্রকাশ করেন।

বোদা সাবাব ফিলিং স্টেশনে তেল নিতে আসা কলেজ শিক্ষক আহসান হাবিব বলেন, ফুয়েল কার্ডের মাধ্যমে তেল পেয়ে তিনি সন্তুষ্ট এবং উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানান।

একইভাবে বেসরকারি চাকরিজীবী জাহাঙ্গীর আলম বলেন, আগে অনেকবার লাইনে দাঁড়িয়েও তেল পাননি। তবে এবার ফুয়েল কার্ডের মাধ্যমে সহজেই তেল নিতে পেরে তিনি খুশি এবং এ উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম জানান, জেলা প্রশাসনের নির্দেশনায় ফিলিং স্টেশনগুলোতে নিয়মিত তদারকি করা হচ্ছে। মোটরসাইকেলের বৈধ কাগজপত্র—যেমন ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন ও ট্যাক্স টোকেন এবং হেলমেট ছাড়া কোনো মোটরসাইকেলে তেল দেওয়া হবে না। শুধুমাত্র মোটরসাইকেলের জন্য সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জেলার সব ফিলিং স্টেশন থেকে জ্বালানি তেল সরবরাহ করা হবে।

ফুয়েল কার্ড সংগ্রহের জন্য আবেদনকারীদের উপজেলা প্রশাসন বা জেলা প্রশাসনের ওয়েবসাইট কিংবা জেলা প্রশাসন পঞ্চগড়ের ফেসবুক পেজ থেকে ফরম ডাউনলোড করে প্রিন্ট নিতে হবে। এরপর সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা বা পঞ্চগড় সদর পৌরসভার ক্ষেত্রে বিআরটিএ ইন্সপেক্টরের স্বাক্ষর নিতে হবে। এই কার্ড ছাড়া কোনো ফিলিং স্টেশন বা ডিলার পয়েন্ট থেকে তেল দেওয়া হবে না।

এছাড়া প্লাস্টিক বোতল, ড্রাম বা অন্য কোনো পাত্রে তেল সরবরাহ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। ফিলিং স্টেশন ও অনুমোদিত ডিলার পয়েন্ট ছাড়া খোলা বাজারে জ্বালানি তেল ক্রয়-বিক্রয়ও বন্ধ থাকবে। অবৈধভাবে তেল মজুদ করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়