শিরোনাম
◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে?

প্রকাশিত : ০৫ এপ্রিল, ২০২৬, ০৬:৪২ বিকাল
আপডেট : ৩১ মে, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের মারধরে ব্যবসায়ীর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সদর উপজেলায় কিশোর গ্যাংয়ের হামলায় মো. সেলিম (৫৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যুর ঘটনা ঘটেছে। শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার দাদপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের গৌরিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সেলিম একই গ্রামের দুধির বাপের বাড়ির মো. শাহজাহানের ছেলে। তিনি স্থানীয়ভাবে একজন ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিলেন।

নিহতের বড় ছেলে মো. শাকিল অভিযোগ করে জানান, তার ছোট ভাই অন্তর (১৫) একই এলাকার সজল (১৭) এর সঙ্গে চলাফেরা করত। শনিবার দুপুরে একটি মোবাইল ফোন কলকে কেন্দ্র করে তাদের মধ্যে ‘সিনিয়র-জুনিয়র’ বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। পরে সজল অন্তরকে একটি দোকানে যেতে বললেও সে আর বাড়ি থেকে বের হয়নি।

এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে সন্ধ্যার দিকে সজল তার সহযোগী শাওন, ফাহাদ ও রিয়াদসহ কয়েকজনকে নিয়ে তাদের বাড়ির সামনে আসেন। এ সময় অন্তরকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করা হলে পরিবারের সদস্যরা তাদের ধাওয়া দিলে তারা পালিয়ে যায়।

শাকিল আরও অভিযোগ করেন, এ সময় চিৎকার শুনে তার বাবা মো. সেলিম পাশের মুদি দোকান থেকে বের হয়ে বাড়ির দিকে আসছিলেন। তখন সজল ও তার সহযোগীরা তাকে এলোপাতাড়ি মারধর করে। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল ইসলাম বলেন, সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বের জেরে দুই পক্ষের মধ্যে মারামারির সময় ভিকটিম ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। এ সময় তার মুখে আঘাত লাগলে তিনি মাটিতে পড়ে যান এবং মারা যান।

তিনি আরও জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়