শিরোনাম
◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক

প্রকাশিত : ০৬ এপ্রিল, ২০২৬, ০৬:৫৭ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাগেরহাটে ১১৫ কোটি টাকার উন্নয়ন পরিকল্পনা আধুনিক বাস টার্মিনাল, নতুন পৌর মার্কেট ও উন্নত পার্ক নির্মাণে নাগরিক সংলাপ

এস. এম. সাইফুল ইসলাম কবির: বাগেরহাট শহরকে আধুনিক ও জলবায়ু সহনশীল নগরীতে রূপান্তরের লক্ষ্যে আধুনিক বাস টার্মিনাল, নতুন পৌর মার্কেট এবং পৌর পার্ক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০৫ এপ্রিল) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সংলাপে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, পৌর কর্তৃপক্ষ ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ। তিনি বলেন, পরিকল্পিত নগরায়ন ছাড়া একটি জেলার টেকসই উন্নয়ন সম্ভব নয়। আধুনিক অবকাঠামো গড়ে তোলার মাধ্যমে বাগেরহাটকে একটি বাসযোগ্য, পরিবেশবান্ধব ও অর্থনৈতিকভাবে সক্রিয় শহরে পরিণত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

স্থানীয় সরকার বিভাগ, বাগেরহাটের উপ-পরিচালক ডা. মোঃ ফকরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সংলাপে জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন, কোস্টাল টাউন ক্লাইমেট রেজিলিয়েন্স প্রজেক্ট (সিটিসিআরপি)-এর প্রকল্প পরিচালক সরকার মোঃ সাজ্জাদ কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাহ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শামীম হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানরা বক্তব্য দেন।

এছাড়া বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিম, জেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ রেজাউল করিমসহ পৌরসভার কর্মকর্তা, অংশীজন ও উপকারভোগীরাও আলোচনায় অংশগ্রহণ করেন।

যে তিন প্রকল্প বদলে দেবে শহরের চেহারা

সংলাপে জানানো হয়, কোস্টাল টাউন ক্লাইমেট রেজিলিয়েন্স প্রজেক্ট (সিটিসিআরপি)-এর আওতায় প্রায় ১১৫ কোটি টাকা ব্যয়ে তিনটি বড় উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে—

  • বাগেরহাট কেন্দ্রীয় বাসস্ট্যান্ডকে আধুনিক বাস টার্মিনালে রূপান্তর
  • দীর্ঘদিনের পুরোনো নিউ মার্কেট ভেঙে আধুনিক পৌর মার্কেট নির্মাণ
  • পৌর পার্ক আধুনিকায়ন ও নাগরিকবান্ধব বিনোদন সুবিধা বৃদ্ধি

প্রকল্প সংশ্লিষ্টরা জানান, উন্নয়ন কাজগুলো জলবায়ু সহনশীল অবকাঠামো নকশা অনুসরণ করে বাস্তবায়ন করা হবে, যাতে উপকূলীয় অঞ্চলের জলাবদ্ধতা, তাপমাত্রা বৃদ্ধি ও প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি মোকাবিলা করা যায়।

নাগরিক মতামতের ভিত্তিতে পরিকল্পনা

সংলাপে অংশগ্রহণকারী নাগরিকরা যানজট নিরসন, ব্যবসায়ীদের পুনর্বাসন, পার্কে নিরাপত্তা ও শিশুদের জন্য বিনোদন সুবিধা নিশ্চিত করার দাবি জানান। বক্তারা বলেন, উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের আগে নাগরিকদের মতামত গ্রহণ করায় প্রকল্পগুলো বাস্তবসম্মত হবে।

জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন বলেন, “নগর উন্নয়ন শুধু অবকাঠামো নির্মাণ নয়; এটি নাগরিক জীবনমান উন্নয়নের একটি সমন্বিত প্রক্রিয়া। জনগণের অংশগ্রহণ নিশ্চিত করেই প্রকল্প বাস্তবায়ন করা হবে।”

পরিকল্পিত নগরায়নের পথে বাগেরহাট

বিশেষজ্ঞদের মতে, উপকূলীয় জেলা হিসেবে বাগেরহাট জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকায় ভবিষ্যৎ নগর পরিকল্পনায় টেকসই অবকাঠামো অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রস্তাবিত প্রকল্পগুলো বাস্তবায়িত হলে শহরের পরিবহন ব্যবস্থা, ব্যবসা-বাণিজ্য ও নাগরিক বিনোদন ব্যবস্থায় বড় পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়