শিরোনাম
◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের

প্রকাশিত : ০৬ এপ্রিল, ২০২৬, ০৭:৩১ বিকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জে ‘শ্বশুরের সম্পত্তির লোভে ৫ বছরের শ্যালিকাকে হত্যা’, দুলাভাই আটক

মো. রমজান আলী, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সম্পত্তির লোভে শরিফা খাতুন নামে ৫ বছরের এক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে দুলাভাইয়ের বিরুদ্ধে। নিখোঁজের দুদিন পর রোববার বিকেলে উপজেলার আলিনগর ইউনিয়নের মকরমপুর-নাদেরাবাদ এলাকার একটি ধানখেত থেকে শিশুটির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  পুলিশ বলছে, সম্পত্তির লোভে ওই শিশুকে তার দুলাভাই হত্যার পর ধানখেতে ফেলে দেয়। এই ঘটনায় বোয়ালিয়া ইউনিয়নের লালাপুর গ্রামের ইব্রাহিমের ছেলে ও অভিযুক্ত দুলাভাই অন্তরকে আটক করেছে পুলিশ। গোমস্তাপুর থানার ওসি মো. নূরে আলম এসব  তথ্য নিশ্চিত করেছেন। 

নিহত শরিফা একই উপজেলার বাঙ্গাবাড়ি ইউনিয়নের যোগিবাড়ি গ্রামের শহিদুল ইসলামের মেয়ে।

ওসি বলেন, গত শুক্রবার বিকাল থেকে শিশু শরিফা নিখোঁজ হয়। পরিবারের লোকজন অনেক খোঁজাখুজির পর তাকে না পেয়ে শনিবার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তার নানা আব্দুল করিম।

ঘটনার তদন্ত নেমে পুলিশ সন্দেহভাজন হিসেবে শরিফার দুলাভাই মো. অন্তরকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। এক পর্যায়ে তার দেখানো একটি ধানখেতে থেকে শরিফার মরদেহ উদ্ধার করা হয়।

ওসি আরও বলেন, অন্তরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর ধারণা করা হচ্ছে শ্বশুরের সম্পত্তির অধিক পরিমাণ ভাগ পেতে  শ্যালিকা শরিফাকে হত্যা করে সে। এ ব্যাপারে পরবর্তী আইনহত ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়