তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া: র্যাব-৯ ও ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের যৌথ অভিযানে ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ এবং অতিরিক্ত দামে বিক্রয়ের দায়ে ৩টি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানাসহ বিপুল পরিমাণ জ্বালানী তেল জব্দ করেছে।(৭ এপ্রিল) মঙ্গলবার রাতে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি জানায় র্যাব-৯।
বিজ্ঞপ্তিতে আরো জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া ও জেলা প্রশাসন, ব্রাহ্মণবাড়িয়ার একটি যৌথ আভিযানিক দল ৭ এপ্রিল মঙ্গলবার সকাল ১০ টা হতে দুপুর ২ টা পর্যন্ত জেলার সদর থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ এবং অতিরিক্ত দামে বিক্রয় করার দায়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫২ ধারায় (১) বিল্লাল মিয়া, পিতা- মৃত জুরু মিয়া, সাং- গোকর্ণঘাট দক্ষিণপাড়া, ব্রাহ্মণবাড়িয়া’কে ২০ হাজার টাকা, (২) শরিফ, পিতা- বিল্লাল মিয়া, সাং- গোকর্ণঘাট দক্ষিণপাড়া, ব্রাহ্মণবাড়িয়া’কে ২০ হাজার টাকা এবং (৩) জামাল, পিতা-মৃত আব্দুল খালেক, সাং- ছয়বাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া’কে ১০ হাজার টাকা জরিমানাসহ সর্বমোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ১০ হাজার লিটার জ্বালানী তেল জব্দ করা হয়।
এছাড়াও র্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযানের পাশাপাশি জনস্বার্থে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে জানানো হয়।