শিরোনাম
◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক

প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০২৬, ০৮:২৫ রাত
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লায় ধর্ষণচেষ্টা মামলার আসামিসহ পাঁচজন গ্রেপ্তার

ফারুক আহাম্মদ, ব্রাহ্মণপাড়াঃ কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় পৃথক অভিযানে শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামিসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ৷ বুধবার (৮ এপ্রিল) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে একজন নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার আসামি, দুজন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি, একজন গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এবং একজন মোবাইল কোর্টের মাধ্যমে দণ্ডপ্রাপ্ত আসামি।

পুলিশ জানায়, শিশু ধর্ষণচেষ্টার মামলার আসামি উপজেলার সাহেবাবাদ এলাকার মো. ইদ্রিস মিয়া (৮৫) কে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া সাজাপ্রাপ্ত আসামি উপজেলার দক্ষিণ তেতাভূমি গ্রামের মো. মোতালেব (৩২), গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি নাল্লা দক্ষিণপাড়া গ্রামের সুমন (২৬), উপজেলার বড়ধুশিয়া (মধ্যপাড়া) এলাকার ইসমাইল হোসেন কে গ্রেপ্তার করা হয়। অপর আসামি লাকসাম উপজেলার দুপচর এলাকার ইসমাইল হোসেন (৪০) ভ্রাম্যমাণ আদালতে দণ্ডপ্রাপ্ত।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানে মোট এক জন সাজা তামিল, দুই জন জিআর তামিল, একটি নিয়মিত মামলা (ধর্ষণচেষ্টা) এবং একটি মোবাইল কোর্ট মামলায় ব্যবস্থা নেওয়া হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে বলে জানিয়েছেন পুলিশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়