শিরোনাম
◈ বিশ্বকাপের প্রস্তু‌তি, ফ্রান্স‌কে হারা‌লো আইভ‌রি কোস্ট, স্পেনকে রুখে দিলো ইরাক ◈ ৩০০ ফিটে ঝটিকা মিছিলের অভিযোগে যুবলীগ নেতা আটক ◈ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে আবারো তলিয়ে গেছে যাত্রীবাহী বাস (ভিডিও) ◈ নতুন সতর্কতায় ‘সুপার এল নিনো’, কোন সংকটে পড়তে পারে বিশ্ব? ◈ আওয়ামী লীগের দ্রুত পুনরুত্থান কেন এখনই অসম্ভব বলে মনে করা হচ্ছে? ◈ ‘মোদি আর এক বছরও টিকবেন না’, জরুরি অবস্থা জারি হতে পারে : রাহুল গান্ধী ◈ জাপা‌নের ভা‌র্ডিকে হারিয়ে এশিয়ার সেরা উত্তর কো‌রিয়ার ক্লাব! কিমের সঙ্গে নাচলেন ফুটবলাররা ◈ কারামুক্ত আইভীর বাড়ির সামনে সিসি ক্যামেরা, নজরদারিতে পুলিশ ◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে

প্রকাশিত : ০৩ মে, ২০২৬, ০৭:২৯ সকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শাহজালাল বিমানবন্দরের নাম পরিবর্তন নিয়ে যা বললেন বিমানমন্ত্রী

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তনের চিন্তা আপাতত সরকারের নেই বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা।

শনিবার (২ মে) বিকেল সাড়ে ৫টার দিকে মানিকগঞ্জ শহিদ তপন স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

সাংবাদিকদের প্রশ্ন ছিল, জনগণ যদি দাবি জানায়, তবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পাল্টে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর রাখা হবে কি না।

জবাবে বিমানমন্ত্রী বলেন, ‘ইনশাআল্লাহ যদি মানুষের সে রকম চাহিদা আসে এবং প্রধানমন্ত্রীর নির্দেশ আসে, তাহলে পরবর্তীতে এ বিষয় নিয়ে চিন্তা করব। আপাতত এ বিষয়ে আমেদের কোনো চিন্তা নেই।’

কারণ হিসেবে মন্ত্রী বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী সামাজিক কাজটাকে বেশি মূল্য দিচ্ছেন এখন। তার সকল কাজের মধ্যে জনগণের সমস্যাকে তিনি বেশি প্রাধান্য দিচ্ছেন। জনগণের জীবন যাতে সহজ হয়, সুশাসনে মধ্যে দেশটাকে যাতে আনতে পারে। এছাড়া কৃষকদের সুবিধার জন্য কৃষক কার্ড, মহিলাদের সংসার চালানোর সুবিধার জন্য ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন মানবিক কাজগুলো নিয়ে এখন আমরা ব্যস্ত আছি।’

হজ নিয়ে মন্ত্রী জানান, এ বছর ৭৮ হাজার হাজি হজ করতে যাবেন। ইতোমধ্য তিন ভাগের এক ভাগ চলে গেছেন। তারা সকলে ভালো মতো পৌঁছেছেন। আশা করি, বাকি যারা আছেন তারাও সহিসালামতে পৌঁছে যাবেন।

তিনি আরও বলেন, এবার আমরা বিমান ও হজ মন্ত্রণালয় মিলে একসঙ্গে যৌথভাবে কাজ করছি, যাতে হাজিদের হজ করতে যেতে কোনো অসুবিধা না হয়।

নতুন এয়ারক্রাফট বিষয়ে মন্ত্রী বলেন, বাংলাদেশে যে পরিমান এয়ারক্রাফট থাকা উচিত, সে পরিমান কিন্তু নেই। সে কারণে যাত্রীদের সুবিধার জন্য আমাদের এয়ারক্রাফট কেনা হচ্ছে। প্রবাসী ভাইদের যাতায়াতে সুবিধা হবে। তাদের সময় অপচয় হবে না।

মন্ত্রী বিমানবন্দরের নতুন টার্মিনাল উদ্বোধনের বিষয়ে তিনি বলেন, বাংলাদেশ সরকার এবং জাপান সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনাটা শেষ পর্যায়ে চলে এসেছে। আশা করি, এ বছরের শেষে বিমানবন্দরের নতুন টার্মিনাল চালু করতে পারব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়