শিরোনাম
◈ বিশ্বকাপের প্রস্তু‌তি, ফ্রান্স‌কে হারা‌লো আইভ‌রি কোস্ট, স্পেনকে রুখে দিলো ইরাক ◈ ৩০০ ফিটে ঝটিকা মিছিলের অভিযোগে যুবলীগ নেতা আটক ◈ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে আবারো তলিয়ে গেছে যাত্রীবাহী বাস (ভিডিও) ◈ নতুন সতর্কতায় ‘সুপার এল নিনো’, কোন সংকটে পড়তে পারে বিশ্ব? ◈ আওয়ামী লীগের দ্রুত পুনরুত্থান কেন এখনই অসম্ভব বলে মনে করা হচ্ছে? ◈ ‘মোদি আর এক বছরও টিকবেন না’, জরুরি অবস্থা জারি হতে পারে : রাহুল গান্ধী ◈ জাপা‌নের ভা‌র্ডিকে হারিয়ে এশিয়ার সেরা উত্তর কো‌রিয়ার ক্লাব! কিমের সঙ্গে নাচলেন ফুটবলাররা ◈ কারামুক্ত আইভীর বাড়ির সামনে সিসি ক্যামেরা, নজরদারিতে পুলিশ ◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে

প্রকাশিত : ০৩ মে, ২০২৬, ০৩:৫৮ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লায় বিএনপি নেতা আটক, উত্তপ্ত পরিস্থিতি—থানা ঘেরাও, বাস চলাচল বন্ধ (ভিডিও)

শাহাজাদা এমরান : কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমকে আটক করেছে পুলিশ। রোববার দুপুর ১২টার দিকে শহরের শাসনগাছা এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করে কোতোয়ালি মডেল থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে ঠিক কী অভিযোগে তাকে আটক করা হয়েছে, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি পুলিশ।

রেজাউল কাইয়ুমের আটকের খবরে শাসনগাছা বাস টার্মিনাল এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিবহন শ্রমিকরা বিভিন্ন সড়কে বাস চলাচল বন্ধ করে বিক্ষোভ শুরু করেন।

পরে কয়েকশ নেতাকর্মী ও শ্রমিক কোতোয়ালি মডেল থানার সামনে জড়ো হয়ে তার মুক্তির দাবিতে বিক্ষোভ করেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে থানার প্রধান ফটক বন্ধ করে দেয় পুলিশ এবং অতিরিক্ত সতর্কতা জোরদার করা হয়। বিকেল ৪টা পর্যন্ত বিক্ষোভ চলতে থাকে বলে জানা গেছে।

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের একটি সূত্র জানায়, শাসনগাছা বাস টার্মিনালে যানবাহন থেকে চাঁদা আদায়ের অভিযোগে সম্প্রতি রেজাউল কাইয়ুম ও তার অনুসারীরা আলোচনায় ছিলেন। একাধিক গোয়েন্দা প্রতিবেদনে বিষয়টি উঠে আসায় ঊর্ধ্বতন পর্যায়ের নির্দেশে তাকে আটক করা হয়েছে বলে দাবি ওই সূত্রের।

তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি পুলিশ। বিকেল সাড়ে ৩টার দিকে জেলা বাস মালিক গ্রুপের সভাপতি মো. তাজুল ইসলাম জানান, প্রায় চার ঘণ্টা বন্ধ থাকার পর শাসনগাছা থেকে বিভিন্ন রুটে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।

ওসি তৌহিদুল আনোয়ার বলেন, রেজাউল কাইয়ুমকে কিছু অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। সিনিয়র কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করছেন এবং এ প্রক্রিয়া চলমান রয়েছে।

তাকে গ্রেপ্তার করা হবে কিনা, সে বিষয়ে পরে সিদ্ধান্ত জানানো হবে বলে জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়