শিরোনাম
◈ বিশ্বকাপের প্রস্তু‌তি, ফ্রান্স‌কে হারা‌লো আইভ‌রি কোস্ট, স্পেনকে রুখে দিলো ইরাক ◈ ৩০০ ফিটে ঝটিকা মিছিলের অভিযোগে যুবলীগ নেতা আটক ◈ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে আবারো তলিয়ে গেছে যাত্রীবাহী বাস (ভিডিও) ◈ নতুন সতর্কতায় ‘সুপার এল নিনো’, কোন সংকটে পড়তে পারে বিশ্ব? ◈ আওয়ামী লীগের দ্রুত পুনরুত্থান কেন এখনই অসম্ভব বলে মনে করা হচ্ছে? ◈ ‘মোদি আর এক বছরও টিকবেন না’, জরুরি অবস্থা জারি হতে পারে : রাহুল গান্ধী ◈ জাপা‌নের ভা‌র্ডিকে হারিয়ে এশিয়ার সেরা উত্তর কো‌রিয়ার ক্লাব! কিমের সঙ্গে নাচলেন ফুটবলাররা ◈ কারামুক্ত আইভীর বাড়ির সামনে সিসি ক্যামেরা, নজরদারিতে পুলিশ ◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে

প্রকাশিত : ০৩ মে, ২০২৬, ০৬:২৯ বিকাল
আপডেট : ০৩ জুন, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমতলীতে দেড় কেজি গাঁজাসহ কারবারি গ্রেফতার!

জিয়া উদ্দিন সিদ্দিকী, আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে দেড় কেজি গাঁজাসহ আল ইমরান (২৫) নামে এক চিহ্নত মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। 

শনিবার দিবাগত রাত ১২টার পর উপজেলার কুকুয়া ইউনিয়ন পরিষদের সামনের সড়কে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ইমরান আমতলী উপজেলার পশ্চিম কৃষ্ণনগর গ্রামের মো. ফোরকান গাজীর ছেলে। 

গোয়েন্দা শাখা (ডিবি) সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বিকাশ কর্মকারের নেতৃত্বে একটি দল অভিযান পরিচালনা করে কারবারি আল ইমরানকে আটক করে। ওই সময় তার সঙ্গে থাকা একটি ব্যাগ তল্লাশি করে দেড় কেজি গাঁজা উদ্ধার করা হয়।

উপ-পরিদর্শক বিকাশ কর্মকার বলেন, ‘ইমরান একজন চিহ্নিত মাদক কারবারি। সে দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। 

উদ্ধার হওয়া গাঁজার অবৈধ বাজার মূল্য প্রায় ১ লাখ ২০ হাজার টাকা। 

গ্রেফতারকৃত কারবারিকে আমতলী থানায় সোপর্দ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। 

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাচনাইন পারভেজ আটক কারবারির বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের কথা স্বীকার করে বলেন, রবিবার সকালে তাকে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়