শিরোনাম
◈ বিশ্বকাপের প্রস্তু‌তি, ফ্রান্স‌কে হারা‌লো আইভ‌রি কোস্ট, স্পেনকে রুখে দিলো ইরাক ◈ ৩০০ ফিটে ঝটিকা মিছিলের অভিযোগে যুবলীগ নেতা আটক ◈ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে আবারো তলিয়ে গেছে যাত্রীবাহী বাস (ভিডিও) ◈ নতুন সতর্কতায় ‘সুপার এল নিনো’, কোন সংকটে পড়তে পারে বিশ্ব? ◈ আওয়ামী লীগের দ্রুত পুনরুত্থান কেন এখনই অসম্ভব বলে মনে করা হচ্ছে? ◈ ‘মোদি আর এক বছরও টিকবেন না’, জরুরি অবস্থা জারি হতে পারে : রাহুল গান্ধী ◈ জাপা‌নের ভা‌র্ডিকে হারিয়ে এশিয়ার সেরা উত্তর কো‌রিয়ার ক্লাব! কিমের সঙ্গে নাচলেন ফুটবলাররা ◈ কারামুক্ত আইভীর বাড়ির সামনে সিসি ক্যামেরা, নজরদারিতে পুলিশ ◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে

প্রকাশিত : ০৭ মে, ২০২৬, ০৮:৩৩ রাত
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রীর অঙ্গীকার বাস্তবায়নে কলাপাড়ায় ৪৫ বছর পর স্বনির্ভর খাল পুনঃখনন শুরু

নিনা আফরিন, পটুয়াখালী : প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে পটুয়াখালীর কলাপাড়ায় দীর্ঘ ৪৫ বছর পর ঐতিহাসিক ‘স্বনির্ভর খাল’ পুনঃখনন কার্যক্রম শুরু হয়েছে। সরকারের ইজিপিপি প্রকল্পের আওতায় ১ কোটি ৩৪ লাখ টাকা ব্যয়ে এ খাল খনন করা হচ্ছে।

এতে দুই ইউনিয়নের প্রায় ২০ হাজার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে বলে আশা করা হচ্ছে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের বাইশাখলা গ্রামে খাল খনন কাজের উদ্বোধন করেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ এবিএম মোশাররফ হোসেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ১৯৮১ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রায় সাড়ে ৫ কিলোমিটার দৈর্ঘ্যের এ ‘স্বনির্ভর খাল’ খনন কার্যক্রমের উদ্বোধন করেছিলেন।

তবে দীর্ঘদিন পুনঃখনন না হওয়ায় এবং জলবায়ুর বিরূপ প্রভাবে খালটি ভরাট হয়ে পড়ে। ফলে মিঠাগঞ্জ ও বালিয়াতলী ইউনিয়নের প্রায় ৪ হাজার একর কৃষিজমি খরা মৌসুমে অনাবাদি থাকতো।

উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী অঙ্গীকার ছিল প্রতিটি গ্রামের উন্নয়ন এবং কৃষিজমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা।

সেই লক্ষ্যেই দীর্ঘ ৪৫ বছর পর এই ঐতিহাসিক খালটি পুনঃখননের উদ্যোগ নেয়া হয়েছে।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদসহ স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রশাসন সূত্রে জানা গেছে, প্রকল্পের প্রথম ধাপে প্রায় দেড় কিলোমিটার খাল খনন করা হবে। এতে জলাবদ্ধতা দূর হওয়ার পাশাপাশি কৃষি উৎপাদন বৃদ্ধি ও মৎস্য সম্পদের উন্নয়ন ঘটবে বলে আশা করা হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, খালটি পুনঃখনন হলে দুই ইউনিয়নের কৃষকরা সেচ সুবিধা পাবেন এবং দীর্ঘদিনের দুর্ভোগ কমবে।

উপকূলীয় অঞ্চলের কৃষি অর্থনীতিতে নতুন সম্ভাবনা তৈরি করতে এ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয়রা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়