শিরোনাম
◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক

প্রকাশিত : ০৬ জুন, ২০২৬, ০৭:৩৫ বিকাল
আপডেট : ০৬ জুন, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পলাশে ১২০০ ফুট পতাকা নিয়ে ব্রাজিল সমর্থকদের র‍্যালী

মাহবুব সৈয়দ, পলাশ (নরসিংদী) প্রতিনিধি : ২০২৬ বিশ্বকাপ ফুটবল গ্রেট শো অন আর্থ শুরু হতে আর মাত্র কয়েক দিন বাকি। এরই মধ্যে বিশ্বজুড়ে কোটি কোটি ফুটবলপ্রেমীদের মাঝে উন্মাদনা ও উত্তেজনা বিরাজ করছে। তারই ধারাবাহিকতায় সেই উত্তেজনার ঢেউ এসে লেগেছে নরসিংদীর পলাশ উপজেলায়।

বিশ্বকাপের উম্মাদনায় আজ শনিবার বিকালে নরসিংদীর পলাশে এক বিরাট মিছিল বের করে ব্রাজিলের সমর্থকরা।

উপজেলার পলাশ বাজার থেকে ব্রাজিলের সমর্থকরা ১২০০ ফুট লম্বা পতাকা নিয়ে পলাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পলাশ বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। এতে ব্রাজিলের সমর্থকরা অংশ নেয়।ব্রাজিলের বিশাল লম্বা এই পতাকা দেখতে রাস্তার দুপাশে ব্রাজিলে সমর্থকরাসহ শত শত লোক হাত তালি দিয়ে এদের স্বাগত জানান।যা ইতোমধ্যে পুরো এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়