শিরোনাম
◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি ◈ বিশ্বকাপের প্রস্তু‌তি, ফ্রান্স‌কে হারা‌লো আইভ‌রি কোস্ট, স্পেনকে রুখে দিলো ইরাক ◈ ৩০০ ফিটে ঝটিকা মিছিলের অভিযোগে যুবলীগ নেতা আটক ◈ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে আবারো তলিয়ে গেছে যাত্রীবাহী বাস (ভিডিও) ◈ নতুন সতর্কতায় ‘সুপার এল নিনো’, কোন সংকটে পড়তে পারে বিশ্ব? ◈ আওয়ামী লীগের দ্রুত পুনরুত্থান কেন এখনই অসম্ভব বলে মনে করা হচ্ছে? ◈ ‘মোদি আর এক বছরও টিকবেন না’, জরুরি অবস্থা জারি হতে পারে : রাহুল গান্ধী

প্রকাশিত : ০৪ জানুয়ারী, ২০২৬, ১১:১৭ রাত
আপডেট : ০২ জুন, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২ দফা কমে বাড়ল স্বর্ণের দাম

নতুন বছরে দেশের বাজারে সোনার দাম প্রথমবারের মতো বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম বেড়েছে ২ হাজার ২১৬ টাকা। যার ফলে ভরিপ্রতি এখন বিক্রি হবে ২ লাখ ২৪ হাজার ৯৪০ টাকায়।

স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এই দাম বাড়ানো হয়েছে। এটি সোমবার (৫ জানুয়ারি) থেকে কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

রোববার (৪ জানুয়ারি) বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং বৈঠকে করে দাম বৃদ্ধির সিদ্ধান্ত নেয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, এখন প্রতি ভরি ২১ ক্যারেটের সোনার দাম ২ লাখ ১৪ হাজার ৭৩৪ টাকা, ১৮ ক্যারেটের সোনার দাম ১ লাখ ৮৪ হাজার ৫৮ টাকা ও সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৫৩ হাজার ৩২৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

সদ্য সমাপ্ত ২০২৫ সালের শেষ সময়ে এসে দফায় দফায় সোনার দাম বাড়ে। এতে অতীতের সব রেকর্ড ভেঙে ভালো মানের এক ভরি সোনার দাম দাঁড়ায় ২ লাখ ২৯ হাজার ৪৩১ টাকা। এই রেকর্ড দাম নির্ধারণের পর ১ জানুয়ারি পর্যন্ত টানা তিন দফা সোনার দাম কমানো হয়েছিল। এখন তা ফের বাড়লো।

তবে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। এক ভরি ওজনের ২২ ক্যারেটের রুপার দাম ৫ হাজার ৫৪০ টাকা, ২১ ক্যারেটের দাম ৫ হাজার ৩০৭ টাকা, ১৮ ক্যারেটের দাম ৪ হাজার ৫৪৯ টাকা ও সনাতন পদ্ধতির দাম ৩ হাজার ৩৮৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়