শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি ◈ বিশ্বকাপের প্রস্তু‌তি, ফ্রান্স‌কে হারা‌লো আইভ‌রি কোস্ট, স্পেনকে রুখে দিলো ইরাক ◈ ৩০০ ফিটে ঝটিকা মিছিলের অভিযোগে যুবলীগ নেতা আটক ◈ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে আবারো তলিয়ে গেছে যাত্রীবাহী বাস (ভিডিও) ◈ নতুন সতর্কতায় ‘সুপার এল নিনো’, কোন সংকটে পড়তে পারে বিশ্ব? ◈ আওয়ামী লীগের দ্রুত পুনরুত্থান কেন এখনই অসম্ভব বলে মনে করা হচ্ছে? ◈ ‘মোদি আর এক বছরও টিকবেন না’, জরুরি অবস্থা জারি হতে পারে : রাহুল গান্ধী ◈ জাপা‌নের ভা‌র্ডিকে হারিয়ে এশিয়ার সেরা উত্তর কো‌রিয়ার ক্লাব! কিমের সঙ্গে নাচলেন ফুটবলাররা ◈ কারামুক্ত আইভীর বাড়ির সামনে সিসি ক্যামেরা, নজরদারিতে পুলিশ

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ০৪:২৩ দুপুর
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশ ব্যাংক সহযোগিতা করবে বন্ধ কলকারখানা সচল করতে : গভর্নর

বুধবার দুপুরে এক জরুরি সংবাদ সম্মেলনে বক্তব্য দেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান।

রাজনৈতিক পটপরিবর্তনের পর বন্ধ হয়ে যাওয়া কারখানাগুলো আবার চালু করতে বাংলাদেশ ব্যাংক সহায়তা করবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের নতুন গভর্নর মো. মোস্তাকুর রহমান।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে এক জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান। এর আগে সকালে দায়িত্ব গ্রহণ করে গভর্নর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকের সিদ্ধান্তের পরেই সাংবাদিকদের এ তথ্য জানানো হয়।

আরিফ হোসেন খান বলেন, গত দেড় বছরে যেসব শিল্প-কারখানা বন্ধ হয়ে গেছে, সেগুলো পুনরায় চালু করতে নীতিগত সহায়তা ও প্রয়োজনীয় প্রণোদনা দেওয়া হবে। ব্যাংকগুলোর সঙ্গে সমন্বয় বাড়িয়ে এই উদ্যোগ বাস্তবায়ন করা হবে। এতে উৎপাদন বাড়বে এবং নতুন কর্মসংস্থান তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

তিনি বলেন, গভর্নর মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে অগ্রাধিকার দেওয়ার কথা বলেছেন।

সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে পণ্যমূল্য রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি উচ্চ সুদের হার বিনিয়োগে বাধা হয়ে থাকলে তা পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এ ছাড়া কেন্দ্রীয় ব্যাংকে সুশাসন জোরদার করা হবে বলেও জানান গভর্নর। 

কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরো বলেন, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া নিয়মভিত্তিক করা এবং কর্মকর্তাদের দায়িত্ব বাড়ানোর মাধ্যমে কাজের গতি বাড়ানো হবে।

সব মিলিয়ে, শিল্প-কারখানা সচল করা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং বিনিয়োগ বাড়ানোর মাধ্যমে অর্থনীতিতে গতি ফেরাতে কাজ করবে কেন্দ্রীয় ব্যাংক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়