শিরোনাম
◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি ◈ বিশ্বকাপের প্রস্তু‌তি, ফ্রান্স‌কে হারা‌লো আইভ‌রি কোস্ট, স্পেনকে রুখে দিলো ইরাক ◈ ৩০০ ফিটে ঝটিকা মিছিলের অভিযোগে যুবলীগ নেতা আটক ◈ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে আবারো তলিয়ে গেছে যাত্রীবাহী বাস (ভিডিও) ◈ নতুন সতর্কতায় ‘সুপার এল নিনো’, কোন সংকটে পড়তে পারে বিশ্ব?

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২৫, ০৫:৫৯ বিকাল
আপডেট : ২৪ মে, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ট্রাম্পের বোমা হামলা বন্ধের নির্দেশনার পরেও গাজায় হামলা, নিহত ৭

হামাস একটি চুক্তিতে সম্মত হওয়ার পর ট্রাম্পের বোমা হামলা বন্ধের আহ্বান সত্ত্বেও ইসরায়েল গাজা উপত্যকায় কয়েক ডজন বিমান হামলা এবং কামানের গোলা চালিয়েছে। এসব হামলায় শনিবার (৪ অক্টোবর) ভোর থেকে উপত্যকাজুড়ে সাতজন নিহত হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছে গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা।

সংস্থাটির মুখপাত্র মাহমুদ বাসাল সংবাদ সংস্থা এএফপি বলেন, ‘এটি একটি অত্যন্ত সহিংস রাত ছিল, যে সময় ট্রাম্পের বোমা হামলা বন্ধের আহ্বান সত্ত্বেও গাজা সিটি এবং উপত্যকার অন্যান্য এলাকায় কয়েক ডজন বিমান হামলা এবং কামানের গোলাবর্ষণ চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।’

রাতভর বোমা হামলায় ২০টি বাড়ি ধ্বংস হয়েছে বলেও জানান বাসাল। এদিকে গাজা সিটির ব্যাপটিস্ট হাসপাতাল এক বিবৃতিতে জানিয়েছে, শহরের তুফাহ পাড়ার একটি বাড়িতে হামলায় তারা চারজন নিহত এবং বেশ কয়েকজন আহতের খবর পেয়েছে।

এছাড়া খান ইউনিসের গাজার নাসের হাসপাতাল জানিয়েছে, বাস্তুচ্যুত মানুষের জন্য একটি আশ্রয়শিবিরে ড্রোন হামলায় দুই শিশু নিহত এবং অন্তত আটজন আহত হয়েছে। সূত্র: আল জাজিরা

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়