শিরোনাম
◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২৫, ০৭:৪৩ বিকাল
আপডেট : ০৫ মে, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চীন ক্ষুব্ধ হওয়ায় ট্রাম্পের ফোন: জাপানের প্রধানমন্ত্রী সানে তাকাইচিকে 'ভলিউম কমানোর' পরামর্শ

জাপানের নতুন প্রধানমন্ত্রী সানে তাকাইচির তাইওয়ান সম্পর্কিত মন্তব্য প্রত্যাহার করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াল স্ট্রিট জার্নালের খবরে বলা হয়েছে, বুধবার (২৬ নভেম্বর) চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ফোনালাপের পর আরেকটি ফোনকলে ট্রাম্প তাকাইচিকে এ আহ্বান জানান।

চীন তাইওয়ান আক্রমণ করলে জাপান সামরিক প্রতিক্রিয়ায় দেখাতে পারে বলে তাকাইচির সাম্প্রতিক মন্তব্যে ক্ষুব্ধ হয়েছে বেইজিং। এমন মন্তব্যের পর বেইজিং ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে, কেননা তারা তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড বলে মনে করে।

শি জিনপিংয়ের সঙ্গে ফোনালাপের পর ট্রাম্প জাপানি প্রধানমন্ত্রী তাকাইচির সঙ্গেও আলোচনা করেন এবং তাইওয়ানের সার্বভৌমত্ব নিয়ে বেইজিংয়ের সঙ্গে উত্তেজনা বৃদ্ধি এড়ানোর জন্য তাকে পরামর্শ দেন।

যদিও ফোনালাপের সময় ট্রাম্প তাকাইচিকে সরাসরি মন্তব্য প্রত্যাহার করতে বলেননি, তবে 'ভলিউম কমানোর' কথা উল্লেখ করে মূলত এটিরই ইঙ্গিত দিয়েছেন। প্রধান মিত্রদেশের এমন অনুরোধ জাপানি কর্মকর্তাদের বিরক্ত করলেও তারা এটিকে একটি সংকেত হিসাবে দেখছেন যে, তাইওয়ান-সম্পর্কিত সম্প্রতি কূটনীতিক উত্তেজনা মার্কিন-চীন বাণিজ্য বন্ধনকে বিপন্ন করতে পারে।

ওয়াল স্ট্রিট জার্নালকে ট্রাম্প বলেছেন, 'চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক খুবই ভালো। এটি আমাদের প্রিয় এবং ঘনিষ্ঠ মিত্র জাপানের জন্যও খুবই ভালো।'

এদিকে, আজ বৃহস্পতিবার টোকিওতে এক সংবাদ সম্মেলনে জাপানের প্রধান মন্ত্রিপরিষদ সচিব মিনোরু কিহারা ওয়াল স্ট্রিট জার্নালের এই প্রতিবেদনটিকে 'সত্য নয়' বলে উড়িয়ে দিয়েছেন।

সূত্র: ইত্তেফাক 

  • সর্বশেষ
  • জনপ্রিয়