শিরোনাম
◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের

প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২৫, ১২:৫৫ দুপুর
আপডেট : ০৬ মে, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তিন দেশে দূতাবাস বন্ধ করছে ইউরোপের দেশ ফিনল্যান্ড

পাকিস্তান, আফগানিস্তান ও মিয়ানমারে দূতাবাস বন্ধ করে দিচ্ছে ইউরোপের দেশ ফিনল্যান্ড।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কৌশলগত ও কার্যক্রমগত কারণে আগামী বছর (২০২৬ সাল) এই পাকিস্তান, আফগানিস্তান ও মিয়ানমারে অবস্থিত তাদের দূতাবাস বন্ধ করার পরিকল্পনা রয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, সংশ্লিষ্ট দেশের রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন এবং ফিনল্যান্ডের সঙ্গে সীমিত বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক এই সিদ্ধান্তে প্রভাব ফেলেছে।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, একই সময়ে কিছু স্থানে বাণিজ্যিক অফিস খোলারও পরিকল্পনা রয়েছে। যেখানে আগে বিজনেস ফিনল্যান্ডের অফিস ছিল।

পররাষ্ট্র মন্ত্রণালয় নিয়মিতভাবে দেশের দূতাবাস নেটওয়ার্কের কার্যকারিতা পর্যালোচনা করে। চলতি বছর দূতাবাস নেটওয়ার্ক নিয়ে কৌশলগত পর্যালোচনা শুরু করা হয়েছে, যা ফিনল্যান্ডের বিদেশ ও নিরাপত্তা নীতি এবং রফতানি সম্প্রসারণের প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

পররাষ্ট্রমন্ত্রী এলিনা ভাল্টোনেন বলেন, আমরা আমাদের দূতাবাস নেটওয়ার্ককে ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলার জন্য নিয়মিতভাবে উন্নয়ন করব। এই পরিবর্তনগুলো আমাদেরকে একটি শক্তিশালী ও প্রতিযোগিতামূলক ফিনল্যান্ড গড়তে এবং বহির্বিশ্ব সম্পর্ক আমাদের অগ্রাধিকার অনুযায়ী পরিচালনা করতে সাহায্য করবে। সূত্র: জিও নিউজ, ডন নিউজ, আরব নিউজ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়