শিরোনাম
◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক

প্রকাশিত : ০১ ডিসেম্বর, ২০২৫, ০৮:৪৫ রাত
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রথমবারের মতো আদালতে নেতানিয়াহু

দীর্ঘদিন ধরে চলমান দুর্নীতি মামলায় ক্ষমা চেয়ে দেশের প্রেসিডেন্টের কাছে আবেদন করার পর প্রথমবারের মতো সোমবার আদালতে হাজির হন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার এই পদক্ষেপের পক্ষে সমর্থন দিয়েছেন ঘনিষ্ঠ মিত্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তবে বিরোধী রাজনীতিকেরা এই আবেদনের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। তাদের কেউ কেউ বলেছেন, কোনো ক্ষমা যদি দিতেই হয়, তবে তা নেতানিয়াহুর রাজনীতি থেকে অবসর গ্রহণ এবং দোষ স্বীকার করার শর্তে হওয়া উচিত।

অন্যরা বলেছেন, যেকোনো ক্ষমা প্রার্থনার আগে প্রধানমন্ত্রীকে অবশ্যই জাতীয় নির্বাচন ঘোষণা করতে হবে, যা অক্টোবর ২০২৬-এর মধ্যে অনুষ্ঠিত হওয়ার কথা।

সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট বলেন, নেতানিয়াহু যদি ‘ইসরায়েলকে এই বিশৃঙ্খলা থেকে বের করে আনতে’ রাজনীতি থেকে সরে দাঁড়াতে সম্মত হন, তবে তিনি বিচারপ্রক্রিয়া শেষ করে দেওয়ার পক্ষে থাকবেন।

বেনেট বলেন, ‘এইভাবে আমরা বিষয়টি পেছনে ফেলে একজোট হতে পারব এবং একসঙ্গে দেশ পুনর্গঠন করতে পারব।’ ২০২১ সালের নির্বাচনে বেনেটের নেতৃত্বাধীন জোট সরকার ক্ষমতায় এসে নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছিল।

পরবর্তী বছর নির্বাচনে জয়ী হয়ে আবারও ক্ষমতায় ফেরেন নেতানিয়াহু।

জনমত জরিপগুলোতে দেখা যাচ্ছে, যদি নেতানিয়াহু সরে দাঁড়ান, তাহলে পরবর্তী সরকারপ্রধান হওয়ার ক্ষেত্রে বেনেটই সবচেয়ে সম্ভাব্য প্রার্থী।

সূত্র: কালের কণ্ঠ

  • সর্বশেষ
  • জনপ্রিয়