শিরোনাম
◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক

প্রকাশিত : ০২ ডিসেম্বর, ২০২৫, ০৯:১৫ সকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নেতানিয়াহুকে ঘিরে গণবিক্ষোভে উত্তাল ইসরাইল

ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তার বিরুদ্ধে চলমান দুর্নীতির মামলাগুলো থেকে অব্যাহতি পেতে প্রেসিডেন্ট ইসাক হেরজগের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছেন। রোববার প্রকাশিত এক সংক্ষিপ্ত ভিডিওবার্তায় তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেন। নেতানিয়াহু বলেন, “আমি মামলা থেকে মুক্তি পেতে মাননীয় প্রেসিডেন্টের কাছে ক্ষমা চেয়ে চিঠি পাঠিয়েছি। আমার আইনজীবীরা ইতোমধ্যে চিঠিটি প্রেসিডেন্টের দপ্তরে জমা দিয়েছেন।”

প্রেসিডেন্টের দপ্তর জানায়, চিঠি গ্রহণ করা হয়েছে। প্রেসিডেন্ট হেরজগ একে “অতি গুরুত্বপূর্ণ ও বিস্ময়কর অনুরোধ” বলে মন্তব্য করেন। তিনি জানান, বিষয়টি নিয়ে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত পর্যালোচনার পর সিদ্ধান্ত নেওয়া হবে।

নেতানিয়াহুর ভিডিওবার্তা প্রকাশের পরপরই তেল আবিবসহ বিভিন্ন এলাকায় ব্যাপক বিক্ষোভ শুরু হয়। প্রেসিডেন্টের বাসভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভকারীরা ‘নেতানিয়াহুকে ক্ষমা নয়’ স্লোগান দিতে থাকেন। অনেকেই নেতানিয়াহুর ব্যঙ্গাত্মক কুশপুতুল নিয়ে আসেন।

বিক্ষোভে অংশ নেন পার্লামেন্ট নেসেটের বিরোধী এমপি নামা লাজিমি। তিনি বলেন, “যদি প্রেসিডেন্ট এই অনুরোধে সাড়া দেন, তাহলে ইসরাইল একটি প্রকৃত বানানা রিপাবলিকে পরিণত হবে।”

ইসরাইলের মানবাধিকার কর্মী শিকমা ব্রেসলার বলেন, “নেতানিয়াহু দেশকে ভেঙে দিয়েছেন। কোনো দায় না নিয়ে এখন তিনি বিচার থেকে পালাতে চান, এটি জনগণ মেনে নেবে না।”

বিরোধী নেতা ইয়াইর লাপিদ বলেন, “নেতানিয়াহু এখনো নিজের অপরাধ স্বীকার করেননি। তার উচিত রাজনীতি থেকে সরে দাঁড়ানো। এখানে ক্ষমার কোনো সুযোগ নেই।”

নেতানিয়াহুর বিরুদ্ধে যে তিন মামলার বিচার চলছে

জেরুজালেম জেলা আদালতে তার বিরুদ্ধে তিনটি দুর্নীতি মামলা চলছে। অভিযোগগুলো হলো—ধনাঢ্য ব্যবসায়ীদের কাছ থেকে প্রায় ২ লাখ ৬০ হাজার ডলারের উপহার নেওয়া, সুবিধাজনক প্রচার পেতে মিডিয়া মোগলদের অবৈধ রাষ্ট্রীয় সুবিধা দেওয়া, ইসরাইলি টেলিকম কোম্পানি বেজেককে সুবিধা দিতে ঘুষ গ্রহণ

এ মামলাগুলো ২০১৯ সাল থেকে বিচারাধীন।

সূত্র: জনকণ্ঠ

  • সর্বশেষ
  • জনপ্রিয়