শিরোনাম
◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক

প্রকাশিত : ০৫ ডিসেম্বর, ২০২৫, ০৭:০১ সকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকা আসছেন জুবাইদা, লন্ডনে নেওয়া হতে পারে খালেদা জিয়াকে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা ৬টার পরে ঢাকার উদ্দেশে ফ্লাইট ধরেছেন। জুবাইদা রহমান ঢাকায় আসার পর উন্নত চিকিৎসার জন্য কাতার সরকারের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে আজ শুক্রবার লন্ডনে নেওয়া হতে পারে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে।
  
বৃহস্পতিবার রাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান গণমাধ্যমকে জানান, জুবাইদা রহমান বিমান বাংলাদেশ এয়ারলাইনসের লন্ডন-ঢাকা ফ্লাইটে দেশে ফিরছেন। শুক্রবার সকাল ৯টা ৩৫মিনিটে তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

এর আগে বৃহস্পতিবার খালেদা জিয়ার উপদেষ্টা এনামুল হক চৌধুরী বলেন, 'যদি ম্যাডামের স্বাস্থ্যের অবস্থা ভ্রমণের জন্য উপযুক্ত হয়, তাহলে শুক্রবার সকালে তাকে লন্ডনে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছি। সবকিছু ম্যাডামের স্বাস্থ্যের ওপর নির্ভর করছে।'

তিনি আরও বলেন, 'খালেদা জিয়ার সঙ্গে থাকবেন তার একজন উপদেষ্টা, পুত্রবধূ, সাতজন চিকিৎসক, দুজন বিশেষ নিরাপত্তা বাহিনীর সদস্য, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের একজন সহকারী, তার সহকারী একান্ত সচিব ও দুইজন গৃহকর্মী।'

এদিকে, খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার জন্য কাতারের আমিরের এয়ার অ্যাম্বুলেন্সে 'কারিগরি সমস্যা' দেখা দেওয়ায় ফ্লাইট বিলম্ব হতে পারে। 

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে প্রায় ২ সপ্তাহ ধরে চিকিৎসাধীন খালেদা জিয়া। গত রোববার রাতে শারীরিক অবস্থার হঠাৎ অবনতি হওয়ায় তাকে আইসিইউতে স্থানান্তর করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রায় ৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনির জটিলতাসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন।

গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকেরা জানান, খালেদা জিয়ার হৃদযন্ত্র ও ফুসফুসে সংক্রমণ দেখা দিয়েছে। এরপর চিকিৎসাধীন থাকাকালীনই তার শারীরিক অবস্থার অবনতি হয়। তবে, তিনি চিকিৎসা নিতে পারছেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

এরই মাঝে গত ১ ডিসেম্বর খালেদা জিয়াকে 'অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি' ঘোষণা করেছে সরকার।

বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিজ্ঞপ্তিতে জানায়, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, সাবেক রাষ্ট্রপতির স্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে শুক্রবার বাদ জুমা দেশের সব মসজিদে দোয়ার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার। পাশাপাশি মন্দির, গির্জা ও প্যাগোডাসহ অন্যান্য ধর্মের উপাসনালয়ে সংশ্লিষ্ট ধর্মের রীতি ও আচার অনুযায়ী প্রার্থনারও আহ্বান জানানো হয়েছে।

বুধবার খালেদা জিয়ার চিকিৎসায় সহায়তা করার জন্য যুক্তরাজ্যের একজন এবং চীনের ৪ সদস্যের বিশেষজ্ঞ মেডিকেল টিম এভারকেয়ারে আসে। ওইদিন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বেগম জিয়াকে দেখতে যান হাসপাতালে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়