শিরোনাম
◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের

প্রকাশিত : ০৫ ডিসেম্বর, ২০২৫, ০৭:২৪ সকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিরিয়ার ওপর থেকে গুরুত্বপূর্ণ নিষেধাজ্ঞা তুলে নিতে উদ্যোগী যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতারা

যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতারা সিরিয়ার ওপর কিছু গুরুত্বপূর্ণ নিষেধাজ্ঞা তুলে নেওয়ার উদ্যোগ নিয়েছেন। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সিরিয়ান আমেরিকান কাউন্সিল (এসএসি) জানিয়েছে, এটি সিরিয়ার নতুন নেতৃত্বের প্রতি আন্তর্জাতিক আস্থার স্বীকৃতি।

এসএসির কর্মকর্তা আলবার্তো হার্নান্দেজ জানান, সম্প্রতি কংগ্রেসের কয়েকজন সদস্য সিরিয়ার রাজধানী দামেস্ক সফর করেছেন। তারা সিরিয়ার নতুন সরকারের কার্যক্রমের ইতিবাচক মূল্যায়ন করেছেন এবং সন্ত্রাস ও মাদকবিরোধী বিষয়ে সহযোগিতার সুযোগ দেখেছেন।

হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির চেয়ারম্যান ব্রায়ান মাস্টও এখন সিজার অ্যাক্ট বাতিলের অনুমোদনের পরিকল্পনা করছেন। তিনি এটিকে সঠিক পদক্ষেপ বলেছেন। সিনেটে বিল পেশ করেছেন কয়েকজন সিনেটর। বিলে ২০০৩ ও ২০১২ সালের সিরিয়া সংক্রান্ত আইন বাতিলের প্রস্তাব দেয়।

এসএসি বলেছে, এ পদক্ষেপ সিরিয়ার নতুন সরকারের কাজকে সহজ করবে, দেশকে স্থিতিশীল করতে এবং আন্তর্জাতিক সম্পর্ক শক্ত করতে সাহায্য করবে। জাতীয় প্রতিরক্ষা অনুমোদন আইনের চূড়ান্ত পাঠ ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে প্রকাশিত হবে। এরপর উভয় চেম্বারে পাস হয়ে প্রেসিডেন্টের সইয়ের মাধ্যমে কার্যকর হবে।

সূত্র : শাফাক নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়