শিরোনাম
◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে?

প্রকাশিত : ০৫ ডিসেম্বর, ২০২৫, ০২:২৫ দুপুর
আপডেট : ১৫ মে, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কাতারের এয়ার অ্যাম্বুলেন্সে যেসব সুবিধা রয়েছে

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে মঙ্গলবার (৭ জানুয়ারি) উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হচ্ছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, আগামী রোববার (৭ ডিসেম্বর) বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হতে পারে।

বিএনপি মিডিয়া সেলের ফেসবুক পেজে শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল ১০টায় জানানো হয়, কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুল্যান্স এখনো না পৌঁছানোয় বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রক্রিয়াটি কিছুটা পিছিয়ে যাচ্ছে।

মির্জা ফখরুল বলেন, ‘কারিগরি ত্রুটির কারণে এয়ার অ্যাম্বুল্যান্স শুক্রবার (৫ ডিসেম্বর) আসছে না। সবকিছু স্বাভাবিক থাকলে এটি শনিবার পৌঁছতে পারে।’

কাতারের ওই অ্যাম্বুল্যান্স দ্রতগামী এয়ারবাস এ-৩১৯টি একটি বিশেষ এয়ার অ্যাম্বুল্যান্স। এটিকে একটি ভাসমান হাসপাতাল বলা যেতে পারে। এর ভেতরে আছে অত্যাধুনিক সব চিকিৎসা সুবিধা। এতে রয়েছে বিশেষ কিছু ফিচার।

এই অ্যাম্বুল্যান্সে রয়েছে সব ধরনের জরুরি চিকিৎসা পরিস্থিতি মোকাবেলার জন্য সর্বশেষ প্রযুক্তির চিকিৎসা সরঞ্জাম। এতে আছে ভেন্টিলেটর, ডিফিব্রিলেটর, মনিটর, ইনফিউশন পাম্প এবং অন্যান্য জরুরি ওষুধ। বিশেষ এই এয়ার অ্যাম্বুল্যান্সে একটি পূর্ণ আইসিইউ সুবিধা রয়েছে।

রোগীর কঠিন কোনো পরিস্থিতিতে তাকে স্থিতিশীল রাখার জন্য প্রয়োজনীয় সব ধরনের সুবিধা থাকে। বিশেষ এই অ্যাম্বুল্যান্সে সবসময় অত্যন্ত দক্ষ ডাক্তার এবং নার্স থাকেন, যারা রোগীদের যথাযথ চিকিৎসা দিতে সক্ষম।

এ ছাড়া রোগীর আরামের জন্য এই অ্যাম্বুল্যান্স খুবই স্বাচ্ছন্দ্যপূর্ণভাবে ডিজাইন করা হয়েছে যাতে রোগী এবং তাদের পরিবারের সদস্যদের জন্য আলাদা আলাদা জায়গা থাকে। বিশেষ এই এয়ার অ্যাম্বুল্যান্স স্বয়ংসম্পূর্ণ হয়ে থাকে। অর্থাৎ, দীর্ঘ দূরত্বের বিমান যাত্রার ক্ষেত্রেও রোগীর সব ধরনের চাহিদা পূরণ করা সম্ভব।

এয়ারবাস এ-৩১৯ এয়ার অ্যাম্বুলেন্স একটি অত্যাধুনিক এবং বিশ্বাসযোগ্য বিমান যা জরুরি পরিস্থিতিতে রোগীদের জন্য সর্বোত্তম চিকিৎসা পরিষেবা প্রদান করে। এর দ্রুত গতি, স্বাচ্ছন্দ্যপূর্ণ পরিবেশ এবং সর্বশেষ প্রযুক্তির চিকিৎসা সরঞ্জাম এটিকে অন্যদের থেকে আলাদা করে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়