শিরোনাম
◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা

প্রকাশিত : ১০ ডিসেম্বর, ২০২৫, ০১:৫০ রাত
আপডেট : ১৪ মে, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রুশ সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত, সবাই নিহতের আশঙ্কা

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সাম্প্রতিক রক্ষণাবেক্ষণের পর একটি পরীক্ষামূলক ফ্লাইট পরিচালনার সময় রাশিয়ার একটি সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত হয়েছে।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এএন-২২ অ্যানতে নামের বিমানটি মঙ্গলবার মস্কো থেকে ৩৬০ কিমি (২২০ মাইল) দূরের ইভানোভো অঞ্চলের একটি দুর্গম এলাকায় ভেঙে পড়ে। ক্রুর কী হয়েছে জানতে ঘটনাস্থলে অনুসন্ধান ও উদ্ধারকারী দল পাঠানো হয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, রুশ বিমানবাহিনীর একটি তদন্ত কমিটি দুর্ঘটনার পরিস্থিতি তদন্ত করতে ঘটনাস্থলে যাবে।

তাস সংবাদ সংস্থা কয়েকটি সূত্রের বরাতে জানিয়েছে, দুর্ঘটনাটি উভদস্কোয়ে জলাধারের কাছে ঘটেছে এবং বিমানের অংশ বিশেষ পানিতে পাওয়া গেছে। এক নাম প্রকাশ না করা সূত্র জানায়, দুর্ঘটনায় বিমানের সাতজন ক্রুমেম্বার সবাই নিহত হয়েছেন।

এএন-২২ অ্যানতে হলো বিশ্বের সবচেয়ে বড় টার্বোপ্রপ বিমান, যা ১৯৬৫ সালে সোভিয়েত ইউনিয়নে তৈরি করা হয়। বিমানটির সর্বোচ্চ বহনক্ষমতা প্রায় ৬০ টন এবং এটি ৪১টি বিশ্ব রেকর্ড স্থাপন করেছে। এটি দীর্ঘ দূরত্বে সর্বোচ্চ ২৯০ জন সৈন্য বা মালামালের সঙ্গে ২৯ জন ক্রুসদস্য পরিবহন করতে সক্ষম।

সূত্র: আরটি

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়