শিরোনাম
◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা

প্রকাশিত : ১৪ ডিসেম্বর, ২০২৫, ০৮:৩৪ রাত
আপডেট : ১৫ মার্চ, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিডনির বন্ডি সৈকতে হামলাকারী শনাক্ত: কে এই নাভিদ আকরাম?

অস্ট্রেলিয়ার সিডনির বিখ্যাত বন্ডি বিচে হামলাকারীদের মধ্যে একজনকে শনাক্ত করা হয়েছে। স্থানীয় পুলিশ জানিয়েছে, হামলাকারী যুবক ২৪ বছর বয়সী নাভিদ আকরাম। তিনি সিডনির দক্ষিণ-পশ্চিমের বনিরিগ এলাকার বাসিন্দা।

সংবাদমাধ্যম এবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, হামলার সময় নাভিদ গুলিবিদ্ধ হন। এরপর পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন। অপর এক বন্দুকধারী ঘটনাস্থলেই পুলিশের গুলিতে নিহত হয়েছেন।

বনিরিগের পাতিয়া এলাকায় নাভিদের বাড়িতে অভিযান চালানোর কথা জানিয়েছে পুলিশ। বাড়িটি তাঁর পরিবার গত এক বছর ধরে ব্যবহার করছে।

সামাজিক মাধ্যমে নাভিদের ড্রাইভিং লাইসেন্সের ছবি ও হামলার সময়ের তাঁর ছবি ছড়িয়ে পড়েছে। কেউ কেউ বলছেন, নাভিদ আকরাম পাকিস্তানি বংশোদ্ভূত। এক্সে এক পোস্টে একজন লিখেছেন, ‘আমি নাভিদের সঙ্গে ব্রিক কারখানায় কাজ করেছি অনেকদিন। ও পাকিস্তানি।’ অপর একজন লিখেছেন, ‘ও পাকিস্তানের লাহোর থেকে এসেছে।’ আরেকজন লিখেছেন, ‘ড্রাইভিং লাইসেন্সের ছবিতে ওকে পাকিস্তানের জার্সি পরা দেখা যাচ্ছে।’ তবে নাভিদ আকরামের সম্পর্কে বিস্তারিত কিছু এখনো জানা যায়নি।

স্থানীয় সময় আজ রোববার সন্ধ্যায় বন্ডি সমুদ্র সৈকতে বন্দুক হামলায় এখন পর্যন্ত শিশুসহ ১২ জন নিহত ও অন্তত ১৭ জন আহত হয়েছে বলে জানা গেছে। হামলার সময় বন্ডি বিচে ইহুদিদের অন্যতম প্রধান উৎসব হানুক্কাহর অনুষ্ঠান চলছিল।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আজ সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে ক্যাম্পবেল প্যারেডসংলগ্ন বন্ডি প্যাভিলিয়নের কাছে একটি গাড়ি থেকে দুই ব্যক্তি নেমে আসেন। এরপর তাঁরা গুলি চালাতে শুরু করেন।

এদিকে এ ঘটনার পর অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমামস কাউন্সিল ও কাউন্সিল অব ইমামস এনএসডব্লিউ এক যৌথ বিবৃতিতে বন্ডি বিচে গুলির ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। তাদের বিবৃতিতে বলা হয়েছে, ‘আমাদের সমাজে সহিংসতার কোনো স্থান নেই। এ ঘটনার জন্য দায়ীদের পূর্ণ জবাবদিহি ও আইনের আওতায় এনে শাস্তির মুখোমুখি করতে হবে।’ নিহত ব্যক্তিদের পরিবার, আহত ও এই হামলার প্রত্যক্ষদর্শীদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানানো হয়েছে বিবৃতিতে।

সূত্র: ইনডিপেনডেন্ট

  • সর্বশেষ
  • জনপ্রিয়