শিরোনাম
◈ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে আবারো তলিয়ে গেছে যাত্রীবাহী বাস (ভিডিও) ◈ নতুন সতর্কতায় ‘সুপার এল নিনো’, কোন সংকটে পড়তে পারে বিশ্ব? ◈ আওয়ামী লীগের দ্রুত পুনরুত্থান কেন এখনই অসম্ভব বলে মনে করা হচ্ছে? ◈ ‘মোদি আর এক বছরও টিকবেন না’, জরুরি অবস্থা জারি হতে পারে : রাহুল গান্ধী ◈ জাপা‌নের ভা‌র্ডিকে হারিয়ে এশিয়ার সেরা উত্তর কো‌রিয়ার ক্লাব! কিমের সঙ্গে নাচলেন ফুটবলাররা ◈ কারামুক্ত আইভীর বাড়ির সামনে সিসি ক্যামেরা, নজরদারিতে পুলিশ ◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ

প্রকাশিত : ০৭ মার্চ, ২০২৬, ০৪:৩২ দুপুর
আপডেট : ১৪ মে, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে ইরানের ড্রোন হামলা

পারস্য উপসাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির কাছে ‘প্রিমা’ নামে একটি তেলবাহী ট্যাংকারে ড্রোন হামলা চালিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। শনিবার সকালে এই হামলার ঘটনা ঘটে বলে ইরানের বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে জানানো হয়েছে।

আইআরজিসি জানিয়েছে, হরমুজ প্রণালিতে বর্তমানে নৌ-চলাচল নিষিদ্ধ এবং এই জলপথটি অনিরাপদ। আইআরজিসি নৌবাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে বারবার সতর্ক করা সত্ত্বেও ওই ট্যাংকারটি তা উপেক্ষা করে চলাচল করছিল। নৌবাহিনীর নির্দেশনা অমান্য করায় ‘অপরাধী’ ওই ট্যাংকারটির ওপর ড্রোন হামলা চালানো হয়।

জাহাজ চলাচলের তথ্য প্রদানকারী ওয়েবসাইট মেরিন ট্রাফিক-এর তথ্য অনুযায়ী, আক্রান্ত ‘প্রিমা’ জাহাজটি অপরিশোধিত তেল ও রাসায়নিক পণ্য পরিবহনকারী একটি ট্যাংকার। এটি ইউরোপীয় দেশ মাল্টার পতাকাবাহী হিসেবে নিবন্ধিত।

ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধের কারণে হরমুজ প্রণালি বর্তমানে বিশ্বের অন্যতম বিপজ্জনক জলপথে পরিণত হয়েছে। তেহরান আগেই ঘোষণা করেছিল যে তারা এই পথে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র ও দেশটির মিত্রদের কোনও জাহাজ চলাচল করতে দেবে না। সূত্র: আল জাজিরা

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়