শিরোনাম
◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি ◈ বিশ্বকাপের প্রস্তু‌তি, ফ্রান্স‌কে হারা‌লো আইভ‌রি কোস্ট, স্পেনকে রুখে দিলো ইরাক ◈ ৩০০ ফিটে ঝটিকা মিছিলের অভিযোগে যুবলীগ নেতা আটক ◈ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে আবারো তলিয়ে গেছে যাত্রীবাহী বাস (ভিডিও) ◈ নতুন সতর্কতায় ‘সুপার এল নিনো’, কোন সংকটে পড়তে পারে বিশ্ব? ◈ আওয়ামী লীগের দ্রুত পুনরুত্থান কেন এখনই অসম্ভব বলে মনে করা হচ্ছে?

প্রকাশিত : ০৮ মার্চ, ২০২৬, ০২:৩৪ রাত
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খামেনি হত্যার পর নতুন রহস্য: জেনারেল ইসমাইল কানিকে ঘিরে চাঞ্চল্যকর দাবি

দীর্ঘ জল্পনা আর রহস্যের অবসান ঘটিয়ে অবশেষে চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে ইরানের বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) কুদস ফোর্সের প্রধান জেনারেল ইসমাইল কানিকে নিয়ে। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তি এবং সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির অবস্থান সংক্রান্ত গোপন তথ্য শত্রুপক্ষকে পাচার করার অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম দাবি করছে। 

গত ২৮ ফেব্রুয়ারি তেহরানে খামেনির বাসভবনে ভয়াবহ বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুর পর থেকেই কানিতে নিয়ে রহস্য ঘনীভূত হতে থাকে। ওই হামলায় খামেনিসহ শীর্ষ সারির একাধিক নেতা নিহত হলেও ইসমাইল কানি অলৌকিকভাবে বেঁচে ফেরায় তেহরানের অন্দরে সন্দেহের দানা বাঁধে।

প্রাথমিক তদন্ত ও আরব মিডিয়ার প্রতিবেদন অনুযায়ী, গত ফেব্রুয়ারি মাসের শেষ দিকে খামেনির সেই সুরক্ষিত কম্পাউন্ডে হামলার ঠিক কয়েক মিনিট আগে জেনারেল কানি সেখান থেকে বেরিয়ে গিয়েছিলেন। এই ঘটনাকে নিছক কাকতালীয় মানতে নারাজ আইআরজিসির তদন্তকারী কর্মকর্তারা। 

অভিযোগ উঠেছে, কানি স্বয়ং মোসাদকে খামেনির সঠিক অবস্থানের তথ্য দিয়েছিলেন, যার ভিত্তিতেই মার্কিন ও ইসরায়েলি বাহিনী ওই নিখুঁত হামলা চালায়। ২০২০ সালে কাসেম সোলেইমানির মৃত্যুর পর কুদস ফোর্সের দায়িত্ব নেওয়া এই জেনারেল এর আগেও বেশ কয়েকবার নিখোঁজ হয়ে গিয়ে 'নয়টি জীবন ধারণকারী মানুষ' হিসেবে পরিচিতি পেয়েছিলেন। তবে এবারের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। যদিও ইরান সরকার বা আইআরজিসি এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এই মৃত্যুদণ্ড বা গ্রেপ্তারের খবর নিশ্চিত করেনি। তবে গত কয়েকদিন ধরে জনসমক্ষে তার অনুপস্থিতি এই গুঞ্জনকে আরও জোরালো করেছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়