শিরোনাম
◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি ◈ বিশ্বকাপের প্রস্তু‌তি, ফ্রান্স‌কে হারা‌লো আইভ‌রি কোস্ট, স্পেনকে রুখে দিলো ইরাক ◈ ৩০০ ফিটে ঝটিকা মিছিলের অভিযোগে যুবলীগ নেতা আটক ◈ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে আবারো তলিয়ে গেছে যাত্রীবাহী বাস (ভিডিও) ◈ নতুন সতর্কতায় ‘সুপার এল নিনো’, কোন সংকটে পড়তে পারে বিশ্ব?

প্রকাশিত : ১১ মার্চ, ২০২৬, ০৪:৩৩ দুপুর
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুবাই বিমানবন্দরে কাছে ড্রোন হামলায় ১ বাংলাদশিসহ আহত ৪

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে এবার দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ড্রোন হামলা হয়েছে। এতে ১ বাংলাদেশি নাগরিকসহ ৪ জন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে দুবাই কর্তৃপক্ষ। দুবাই-ভিত্তিক দৈনিক গালফ নিউজের বরাতে এ তথ্য জানা গেছে।

বুধবার সকালে দুবাই বিমানবন্দরের সন্নিকটে দুটি ড্রোন হামলার ঘটনায় ৪ ব্যক্তি আহত হয়েছেন। আহতদের মধ্যে ১ জন বাংলাদেশি ও ১ জন ভারতীয় নাগরিক রয়েছেন। অপর দুই আহত ব্যক্তি ঘানার নাগরিক বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। 

তবে তাৎক্ষণিকভাবে আহতদের ব্যক্তিগত পরিচয় নিশ্চিত করা যায়নি।

এই পরিস্থিতিতে দুবাই বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদেরকে নিজ নিজ এয়ারলাইনের সাথে যোগাযোগ করে নির্দিষ্ট ফ্লাইটের সময়সূচি নিশ্চিত হয়ে তবেই বিমানবন্দরে যাওয়ার নির্দেশনা দিয়েছে। কেননা ফ্লাইটের সময়সূচীতে পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে ইরানের সাথে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের ১১ দিন পেরিয়ে গেছে। কিন্তু এখনও যুদ্ধ থামার কোনো সম্ভাবনাই দেখা যাচ্ছে না। বরং দু'পক্ষ কৌশলগত দিক থেকে একে অন্যের ওপর সামরিক হামলা আরও জোরদার করেছে। 

ইতোমধ্যেই যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় ইরানে ১৩শ'র বেশি প্রাণহানি হয়েছে। অন্যদিকে ইরানের সাথে যুদ্ধে এখন পর্যন্ত ৮ মার্কিন সেনা নিহত এবং ১৪০ জন সেনা আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়