শিরোনাম
◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি ◈ বিশ্বকাপের প্রস্তু‌তি, ফ্রান্স‌কে হারা‌লো আইভ‌রি কোস্ট, স্পেনকে রুখে দিলো ইরাক ◈ ৩০০ ফিটে ঝটিকা মিছিলের অভিযোগে যুবলীগ নেতা আটক ◈ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে আবারো তলিয়ে গেছে যাত্রীবাহী বাস (ভিডিও) ◈ নতুন সতর্কতায় ‘সুপার এল নিনো’, কোন সংকটে পড়তে পারে বিশ্ব?

প্রকাশিত : ১১ মার্চ, ২০২৬, ০৮:১৬ রাত
আপডেট : ০৫ জুন, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্যাংকে হামলার পর কড়া বার্তা ইরানের, লক্ষ্য যুক্তরাষ্ট্র-ইসরায়েলের অর্থনৈতিক কেন্দ্র

তেহরানের একটি ব্যাংকে হামলার প্রতিশোধ নিতে মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ব্যাংক এবং অর্থনৈতিক কেন্দ্রগুলোতে আঘাত হানার ঘোষণা দিয়েছে ইরান। বুধবার দেশটির সামরিক বাহিনীর পক্ষ থেকে এই কড়া হুঁশিয়ারি দেওয়া হয়। মধ্যপ্রাচ্যবিষয়ক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই এ খবর জানিয়েছে।

ইরানের সামরিক বাহিনীর কেন্দ্রীয় অপারেশনাল কমান্ড খাতাম আল-আনবিয়া’র একজন মুখপাত্র বলেন, গত রাতে আমেরিকান ও জায়নবাদী সন্ত্রাসী বাহিনী তাদের সামরিক উদ্দেশ্য পূরণে ব্যর্থ হয়ে দেশের একটি ব্যাংকে হামলা চালিয়েছে। ওই মুখপাত্র অঞ্চলের সাধারণ মানুষকে ব্যাংকগুলোর এক কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে অবস্থান না করার পরামর্শ দিয়েছেন।

আধা-সরকারি বার্তা সংস্থা মেহর নিউজ জানিয়েছে, রাজধানী তেহরানে ইরানের অন্যতম বৃহত্তম সরকারি ব্যাংক ব্যাংক সেপাহ-এর একটি প্রশাসনিক ভবনে বিমান হামলায় বেশ কয়েকজন কর্মী নিহত হয়েছেন। এর আগে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানায়, গত ২৭ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলের দিকে সবচেয়ে ভয়াবহ ও শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা চালানো হবে। আইআরজিসি তাদের বিবৃতিতে স্পষ্ট করেছে যে, হুমকি নির্মূল না হওয়া বা শত্রুর পূর্ণ আত্মসমর্পণ না করা পর্যন্ত এই যুদ্ধ থামবে না।

বুধবার মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ইরানের হামলা অব্যাহত ছিল। দুবাই মিডিয়া অফিস জানিয়েছে, দুবাই বিমানবন্দরের কাছে দুটি ড্রোন ভূপাতিত করা হয়েছে, যাতে চারজন আহত হয়েছেন। অন্যদিকে, দুবাইয়ের উত্তর-পশ্চিমে একটি মালবাহী জাহাজ অজ্ঞাত লক্ষ্যবস্তুর আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)। তবে জাহাজের কর্মীরা সুরক্ষিত আছেন।

একই দিনে কুয়েতে ৮টি এবং সৌদি আরবের শায়বাহ তেলক্ষেত্রের দিকে ধাবমান দুটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। কাতারেও একটি ক্ষেপণাস্ত্র হামলা ঠেকিয়ে দেওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া ইরাকে বাগদাদ বিমানবন্দরের কাছে একটি মার্কিন কূটনৈতিক স্থাপনায় ড্রোন হামলার ঘটনা ঘটেছে।

ইসরায়েলের জরুরি সেবা বিভাগ জানিয়েছে, গত রাতে ইরানের হামলার সময় হুড়োহুড়িতে ২৯ জন ইসরায়েলি আহত হয়েছেন। এদিকে আল-জাজিরা জানিয়েছে, ইরানের ইস্পাহানে ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থানগুলোতে ভয়াবহ বোমা হামলা চালিয়েছে প্রতিপক্ষ, যাকে সেখানকার গভর্নর ‘রক্তাক্ত রাত’ হিসেবে বর্ণনা করেছেন।

লেবাননেও পরিস্থিতির অবনতি ঘটছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২ মার্চ লেবাননে যুদ্ধ ছড়িয়ে পড়ার পর থেকে ইসরায়েলি হামলায় অন্তত ৫৭০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৪৩৯ জন পুরুষ, ৪৫ জন নারী এবং ৮৬ জন শিশু রয়েছে। এই তালিকায় ১৪ জন স্বাস্থ্যকর্মীও রয়েছেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়