শিরোনাম
◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি ◈ বিশ্বকাপের প্রস্তু‌তি, ফ্রান্স‌কে হারা‌লো আইভ‌রি কোস্ট, স্পেনকে রুখে দিলো ইরাক ◈ ৩০০ ফিটে ঝটিকা মিছিলের অভিযোগে যুবলীগ নেতা আটক ◈ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে আবারো তলিয়ে গেছে যাত্রীবাহী বাস (ভিডিও) ◈ নতুন সতর্কতায় ‘সুপার এল নিনো’, কোন সংকটে পড়তে পারে বিশ্ব?

প্রকাশিত : ১২ মার্চ, ২০২৬, ০১:৩৭ রাত
আপডেট : ০১ জুন, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উত্তর ইসরায়েলে তীব্র হামলা: ইরান-হিজবুল্লাহর ১০০ রকেট নিক্ষেপের দাবি

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার সঙ্গে মিল রেখে প্রায় একই সময়ে ইসরায়েলে বিপুলসংখ্যক রকেট ছুড়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইসরায়েলের সংবাদমাধ্যমের বরাত দিয়ে আল-জাজিরা এ কথা জানিয়েছে।

লেবানন থেকে আল-জাজিরার প্রতিনিধি জানান, কয়েক মিনিটের মধ্যে উত্তর ইসরায়েলে অন্তত তিন দফায় রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার সঙ্গে একযোগে এই আক্রমণ চালানো হয়।

ইসরায়েলি সংবাদমাধ্যমগুলোর দাবি, ইরান ও হিজবুল্লাহর পক্ষ থেকে অন্তত ১০০টি রকেট ছোড়া হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে ইসরায়েলি সেনাবাহিনী নাগরিকদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে।

আল-জাজিরার প্রতিনিধি আরও জানান, উত্তর ইসরায়েলের কিরিয়াত শমোনা ও হাইফা শহরে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং সেখানে সতর্কতামূলক সাইরেন বাজছে। উৎস: প্রথম আলো।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়