শিরোনাম
◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি ◈ বিশ্বকাপের প্রস্তু‌তি, ফ্রান্স‌কে হারা‌লো আইভ‌রি কোস্ট, স্পেনকে রুখে দিলো ইরাক ◈ ৩০০ ফিটে ঝটিকা মিছিলের অভিযোগে যুবলীগ নেতা আটক ◈ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে আবারো তলিয়ে গেছে যাত্রীবাহী বাস (ভিডিও) ◈ নতুন সতর্কতায় ‘সুপার এল নিনো’, কোন সংকটে পড়তে পারে বিশ্ব? ◈ আওয়ামী লীগের দ্রুত পুনরুত্থান কেন এখনই অসম্ভব বলে মনে করা হচ্ছে?

প্রকাশিত : ০৭ মে, ২০২৬, ০৭:০৪ বিকাল
আপডেট : ০৩ জুন, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ক্যানসার আক্রান্ত নেতানিয়াহুকে চিকিৎসার নথি জমা দেওয়ার নির্দেশ আদালতের

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে তার চিকিৎসার যাবতীয় নথিপত্র আদালতে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন রামলে ম্যাজিস্ট্রেট আদালত। গত মাসে নিজের প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর প্রথমবারের মতো প্রকাশ করার পর আদালত এই আদেশ দিলো। নথিতে ক্যানসার কখন শনাক্ত হয়েছিল এবং এর চিকিৎসার বিস্তারিত বিবরণ থাকতে হবে।

বিচারক মেনাহেম মিজরাহি এক মানহানি মামলার প্রেক্ষিতে এই নির্দেশ জারি করেছেন। ২০২৪ সালে সাংবাদিক উরি মিসগাভ, বেন কাসপিট ও নেতানিয়াহুর কড়া সমালোচক গোনেন বেন ইতজাক দাবি করেছিলেন যে, প্রধানমন্ত্রী গুরুতর অসুস্থ। তাদের এই মন্তব্যের বিরুদ্ধে নেতানিয়াহু মানহানির মামলা করেন।

গত মাসে নেতানিয়াহু নিজেই প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত হওয়ার এবং চিকিৎসা নেওয়ার কথা স্বীকার করেন। এর পরপরই সাংবাদিক উরি মিসগাভ আদালতে একটি আবেদন করেন। ওই আবেদনে তিনি নেতানিয়াহুর ব্যক্তিগত চিকিৎসক দলের প্রধান ড. জভি বেরকোভিটস এবং ক্যানসার চিকিৎসার প্রধান অধ্যাপক অ্যারন পোপভতজারকে সাক্ষী হিসেবে তলব করার অনুরোধ জানান।

বিচারক মিজরাহি রুলিংয়ে জানিয়েছেন, নেতানিয়াহুকে তার সর্বশেষ শারীরিক অবস্থার প্রতিবেদন আদালতে জমা দিতে হবে। তবে এই নথিগুলো ‘সিলগালা’ অবস্থায় থাকবে এবং সাধারণের জন্য উন্মুক্ত করা হবে না।

আদালত নির্দেশ দিয়েছেন যে, নথিপত্রের সঙ্গে চিকিৎসক বেরকোভিৎসকে একটি স্বাক্ষর করা চিঠি জমা দিতে হবে। সেখানে স্পষ্ট উল্লেখ থাকতে হবে যে, নথিতে নেতানিয়াহুর স্বাস্থ্যের হালনাগাদ তথ্য এবং তার ‘প্রোস্টেট ক্যানসার প্রথম কবে ধরা পড়েছিল’ সেই সংক্রান্ত বিবরণ রয়েছে।

আগামী ১৩ মের মধ্যে নেতানিয়াহুকে এসব রেকর্ড জমা দিতে হবে। বিচারক আরও জানিয়েছেন, এই মামলায় নেতানিয়াহু নিজে সাক্ষ্য দেওয়ার পর সিদ্ধান্ত নেওয়া হবে যে ড. বেরকোভিটস ও অধ্যাপক পোপভতজারকে সাক্ষ্য দেওয়ার জন্য তলব করা হবে কি না। সূত্র: টাইমস অব ইসরায়েল

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়