শিরোনাম
◈ মাত্র ১৭০ টাকায় অনলাইনে এনআইডি বিক্রি! ◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ ◈ কারামুক্ত হলেন সাবেক মেয়র আইভী ◈ দিল্লির আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২১; আহতদের মধ্যে ৫ বাংলাদেশি ◈ ‘আসল’ তৃণমূলের নিয়ন্ত্রণ ঋতব্রতের হাতে, মমতাকে উপদেষ্টা হওয়ার প্রস্তাব ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ওয়ান‌ডে দল ঘোষণা, মিরাজ অ‌ধিনায়ক ◈ বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে নিল সরকার ◈ হাজিদের লাগেজ চুরি রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর ◈ ৩০০ দিনে ১৭ দেশ পেরিয়ে আর্জেন্টিনার ক্যাম্পে ৩ ভক্ত সাইক্লিস্ট 

প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:০৬ রাত
আপডেট : ০২ জুন, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

সাংবাদিক সুশান্ত সাহার বাবার পরলোকগমনে ডিআরইউ’র শোক

ডেস্ক রি‌পোর্ট : ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং দৈনিক আজকের সংবাদের স্টাফ রিপোর্টার সুশান্ত সাহার বাবা বাবু স্বপন সাহা পরলোকে গমন করেছেন। 

 শুক্রবার (৫ সে‌প্টেম্বর) দুপুর ৩ টার দিকে পটুয়াখালির মির্জাগঞ্জের সুবিদখালিতে তিনি মারা যান। তিনি বেশ কিছু দিন ধরে নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। 

তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার রাতে সুবিদখালি বাজার শশ্মানে তাকে দাহ করা হয়। 

সুশান্ত সাহার পিতার মৃত্যুতে ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সংগঠনের সভাপতি আবু সালেহ আকন এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

ডিআরইউ নেতৃবৃন্দ সুশান্ত সাহার পিতার আত্নার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়